ক্যানসার রুখতে রোজ দাগি কলা

S M Ashraful Azom
সেবা ডেস্ক:  কলা খাওয়া তো ভাল, কিন্তু কেমন কলা কিনবেন বলুন তো? আপনার উত্তর নিশ্চয় দাগহীন, টাটকা ফল। তা হলে আজ থেকেই আপনার দৃষ্টিভঙ্গি পাল্টে নিন। এ বার থেকে বাজারে গিয়ে বেছে বেছে দাগি কলা কিনুন।
 
কারণ বিশেষজ্ঞদের মতে, দাগি কলাই নাকি বেশি উপকারী। দাগি কলা নাকি ক্যানসার রোধ করতে বিশেষভাবে সাহায্য করে।
 
কলা যত দাগি হবে তার নাকি ততই পুষ্টিগুণ। লন্ডনের এক বিশ্ববিদ্যালয়ে গবেষণা করে এ তথ্য জানিয়েছেন এক দল বিজ্ঞানী। তারা জানান, কলার খোসার উপরে যে বাদামি ছোপ থাকে তা আসলে টিএনএফ (টিউমার নেক্রোসিস ফ্যাক্টর)। টিএনএফ অ্যান্টি ক্যানসার উপাদান। যা দেহে কোনো অস্বাভাবিক বৃদ্ধি বা টিউমার রোধ করে এবং রোগ প্রতিরোধক ক্ষমতাও বাড়িয়ে তোলে।
 
এ ছাড়াও কলা অ্যাসিডিটি দূর করে। রক্তচাপ স্বাভাবিক রাখে। আপনাকে সুস্থ রাখে।
 
তা হলে আর নিশ্চয় দাগি কলা দেখে মুখ ঘুরিয়ে চলে যাবেন না।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান