চুয়াডাঙ্গায় বিপুল পরিমাণ ভারতীয় ওষুধ উদ্ধার

S M Ashraful Azom
সেবা ডেস্ক:  চুয়াডাঙ্গার সীমান্তবর্তী বোয়ালমারী-ফকিরপাড়া গ্রামের একটি আমবাগান থেকে সোমবার বিকেলে বিপুল পরিমাণ ভারতীয় ওষুধ ও ইনজেকশন উদ্ধার করেছে বিজিবি সদস্যরা।
 
সংশ্লিষ্ট সুত্র জানায়, চুয়াডাঙ্গাস্থ ৬-বিজিবি ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল আমির মজিদ ও উপ-পরিচালক মেজর আনোয়ার জাহিদের যৌথ নেতৃত্বে বিজিবির মুন্সীপুর বিওপির টহল কমান্ডার হাবিলদার তোতা মিঞার নেতৃত্বে বিজিবি সদস্যারা সোমবার দুপুর ১টার দিকে একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান পরিচালনাকালে বিজিবি সদস্যরা বোয়ালমারী-ফকিরপাড়া আমবাগান থেকে ভারতীয় ওষুধ ও ইনজেকশন উদ্ধার করে। উদ্ধাকৃত মালামালের মধ্যে রয়েছে ৮১ হাজার ৫০০টি সেনেগ্রা ট্যাবলেট, ৪ হাজার ৬০০টি মুসিনাল ট্যাবলেট।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান