গোলাম মোস্তফা রাঙ্গা।।
২৬ মার্চ শনিবার
স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস/১৬
উপলক্ষ্য প্রথম প্রহরে গাইবান্ধা
জেলা কেন্দ্রীয় শহীদ মিনারে
ফুলের শ্রদ্ধা জানানো হয়। এরপর
গাইবান্ধা জেলা প্রশাসনের
উদ্যোগে গাইবান্ধায় অবস্থিত
শাহ আব্দুল হামিদ স্টেডিয়ামে
কুচকাওয়াজে সালাম গ্রহণ করেন
জেলা প্রশাসক মোঃ আব্দুস সামাদ
ও পুলিশ সুপার মোঃ আশরাফুল
ইসলাম (বিপিএম-সেবা)। জেলার
বিভিন্ন প্রতিষ্ঠান কুচকাওয়াজ
ও মোহড়ায় অংশগ্রহণ করেন। এ
উপলক্ষ্য অন্যান্য দপ্তরের
মত গাইবান্ধা জেলা আনসার ও
ভিডিপি’র উদ্দ্যেগেও প্রথম
প্রহরে গাইবান্ধা জেলা কেন্দ্রীয়
শহীদ মিনারে ফুলের শ্রদ্ধা
জানানো হয়। পরে স্টেডিয়ামে
প্যারেডে অংশগ্রহণ ও আনসার
ও ভিডিপি কার্যালয়ে প্রমাণ্য
চিত্র প্রদর্শনী, আলোচনা সভা
ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গাইবান্ধা
জেলা আনসার ও ভিডিপি’র জেলা
কমান্ড্যান্ট মোঃ এফতেখারুল
ইসলাম, সদর উপজেলা আনসার ও ভিডিপি
কর্মকর্তা মোঃ সহিদুল হক ও
জেলা আনসার ও ভিডিপি দপ্তরের
উচ্চমান সহকারী কাম হিসাব রক্ষক
গোলাম মোস্তফা রাঙ্গা, বিভিন্ন
গার্ডে অঙ্গীভূত আনসার ও ব্যাটালিয়ন
আনসারসহ বাহিনীর সদস্য-সদস্যাগণ।


খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।