সেবা ডেস্ক: ডাঃ জিএম ক্যাপ্টেন, কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ ১৭/০৩/১৬ ‘শিশু গড়ার নতুন দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে ধারণ করে কুড়িগ্রামে আড়ম্বরপূর্ণ পরিবেশে পালিত হয় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৭ তম জন্মদিবস। দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার দিনব্যাপি নানা কর্মসূচি’র আয়োজন করে জেলা প্রশাসনসহ বিভিন্ন সংগঠন। কর্মসূচির মধ্যে ছিল জাতির পিতার প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পণ, শিশু সমাবেশ, র্যালি, চিত্রাঙ্কন, মুক্তিযুদ্ধ বিষয়ক কুইজ, স্বেচ্ছায় রক্তদান, বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে দোয়া মাহফিল, তাঁর জীবন ও মহান মুক্তিযুদ্ধ ভিত্তিক ডকুমেন্টরী ফিল্ম প্রদর্শন, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ। এ উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালি জেলা কালেক্টরেট চত্বর থেকে শুরু করে পুরো শহর প্রদক্ষিণ করে কলেজ মোড়স্থ স্বাধীনতার বিজয় স্তম্ভে শেষ হয়। এখানে আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক খান মোঃ নুরুল আমিন। বক্তব্য রাখেন পুলিশ সুপার মোহাম্মদ তবারক উল্লাহ, সিভিল সার্জন ডা. জয়নাল আবেদিন জিল্লুর, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আকতার হোসেন আজাদ, বীর মুক্তিযোদ্ধা হারুন অর রশীদ লাল, খাদ্য অফিসার মোঃ আশরাফুর জামান, পরিবার পরিকল্পনার ডাঃ মোঃ ফারুক হোসেন। মোঃ প্রেসক্লাবের মোঃ সাহাবুদ্দিন, সাবেক পৌর চেয়ারম্যান কাজিউল ইসলাম, অধ্যক্ষ রাশেদুজ্জামান বাবু, প্রাণী সম্পদ ডাঃ মোঃ হাবিবুর রহমান,সদর থানার ও. সি. মোঃ জমির উদ্দিন, কুড়িগ্রাম জেলা প্রেস ক্লাবের সহ সভাপতি ডাঃ জিএম ক্যাপ্টেন, সাংবাদিক মোঃ হুমায়ুন কবীর সূর্য, কুড়িগ্রাম আলিয়া মাদ্রাসার শিক্ষার্থী আনোয়ার ও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শর্মি প্রমূখ। এছাড়াও দিবসটি উপলক্ষে জেলা আওয়ামীলীগ ঘোষপাড়াস্থ দলীয় কার্যালয়ে মিলাদ মাহফিল ও আলোচনা সভার আয়োজন করে। অনুষ্ঠানে জেলা আওয়ামীলীগের সভাপতি আমিনুল ইসলাম মঞ্জু মন্ডল ও সাধারণ সম্পাদক, সাবেক এমপি মোঃ জাফর আলীর নেতৃত্বে অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ও কর্মের উপর কুড়িগ্রাম ইসলামিক ফাউন্ডেশন আলোচনাসহ বিভিন্ন কর্মসূচির আয়োজন করে।

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।