দেওয়ানগঞ্জে ধর্ষণ চেষ্টা মামলার আসামি আ’লীগ নেতাকে গণধোলাই দিয়ে পুলিশে দিয়েছে জনতা!

G M Fatiul Hafiz Babu
সেবা ডেস্ক: জামালপুরের দেওয়ানগঞ্জে এক স্কুলছাত্রীকে ধর্ষণের চেষ্টা করায় দায়ের করা মামলার আসামিকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে বিক্ষুব্ধ জনতা। ঘটনাটি ঘটেছে শুক্রবার রাতে দেওয়ানগঞ্জ উপজেলার পাররামরামপুর ইউনিয়নের উত্তর রহিমপুর গ্রামে।


খোঁজ নিয়ে জানা গেছে, উত্তর রহিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের চেষ্টা করায় এ ঘটনায় একই গ্রামের প্রভাবশালী ও ৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি লুতফর রহমানকে আসামি করে একটি মামলা দায়ের করা হয়।

৪ মার্চ শুক্রবার সন্ধ্যায় ডিগ্রিরচর বাজার থেকে নিজ বাড়িতে ফেরার পথে গ্রামবাসী তাকে আটক করে স'ানীয় সাবেক চেয়ারম্যান ইনছার আলীর বাড়িতে নিয়ে আসা হলে উত্তেজিত জনতা গণধোলাই দেয় লম্পট লুতফর রহমানকে।


রাত ৯ টায় দেওয়ানগঞ্জ থানা পুলিশকে খবর দেয়া হলে রাতেই তাকে সোপর্দ করা হয়। এসময় লুতফরের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করে গ্রামবাসী।


এব্যাপারে দেওয়ানগঞ্জ থানার ওসি পিএসএম মোস্তাছিনুর রহমান পিপিএম  সেবা) ঘটনার সত্যতা স্বীকার করে জানান, লুতফরের বিরুদ্ধে মামলা দায়েরের পর সে পালিয়ে বেড়াচ্ছিল। পরে জনতার হাতে ধরা পড়লে তাকে উদ্ধার করা হয়

এবং শনিবার লুতফরকে জামালপুর কোর্টে পাঠানো হয়।
উল্লেখ্য, গত ১১ ফেব্রুয়ারি রাতে উত্তর রহিমপুর গ্রামের এক স্কুল ছাত্রীকে স'ানীয় প্রভাবশালী ও আওয়ামী লীগ নেতা লুতফর রহমান বাড়িতে একা পেয়ে ধর্ষণের চেষ্টা চালায়।


এসময় ওই স্কুল ছাত্রীর ডাকচিৎকারে লোকজন এগিয়ে এলে লম্পট লুতফর রহমান পালিয়ে যায়। এ ঘটনায় ১৪ ফেব্রুয়ারি ওই স্কুল ছাত্রীর বাবা দেওয়ানগঞ্জ থানায় একটি লুতফর রহমানকে আসামি করে একটি মামলা দায়ের করলে গাঢাকা দেয় সে।

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান