চলতি বছরে ১২ খাতে লোকসান বিনিয়োগকারীদের

S M Ashraful Azom
সেবা ডেস্ক:  চলতি বছরে শেয়ার বিনিয়োগকারীরা ১৯ খাতের মধ্যে ১২ খাতেই লোকসান করেছেন। সবচেয়ে বেশি  লোকসান করেছেন সেবা ও আবাসন খাতের কোম্পানিগুলোতে। এ খাতের বাজার মূলধন ১৭ শতাংশেরও বেশি কমে গেছে।
 
খাতভিত্তিক পরিস্থিতি পর্যবেক্ষণ করে দেখা যায়, বাজার মূলধন কমেছে ১২টি খাতের। এর মধ্যে সবচেয়ে কম কমেছে টেলিযোগাযোগ খাতের বাজার মূলধন, ১ দশমিক ৪ শতাংশ। এর পর যথাক্রমে তথ্যপ্রযুক্তি ১ দশমিক ৭ শতাংশ, সিমেন্ট ২ দশমিক ২ শতাংশ, জীবন বীমা ২ দশমিক ৭ শতাংশ, ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান ৩ দশমিক ৩ শতাংশ, পাট ৪ দশমিক ৫ শতাংশ, খাদ্য-বিবিধ ৬ শতাংশ, ব্যাংক ৬ দশমিক ৯ শতাংশ, ভ্রমণ-অবকাশ ৭ দশমিক ১ শতাংশ, প্রকৌশল ৭ দশমিক ৮ শতাংশ এবং চামড়া ৯ দশমিক ৮ শতাংশ শতাংশ। আর সেবা ও আবসান খাতের বাজার মূলধন কমেছে ১৭ শতাংশেরও বেশি। 
 
১ জানুয়ারির পর বাজার মূলধন কিছুটা বেড়েছে মাত্র সাতটি খাতের। সবচেয়ে বেশি বেড়েছে সিরামিক ও বিবিধ খাতের, ২ দশমিক ২ শতাংশ হারে। ঊর্ধ্বমুখী প্রবণতায় থাকা অন্য খাতগুলো হলো- সাধারণ বীমা, ওষুধ-রসায়ন, বস্ত্র, বিদ্যুত-জ্বালানি এবং কাগজ ও মুদ্রণ খাত।
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান