বকশীগঞ্জে কলেজ ছাত্রী তনু হত্যার প্রতিবাদে ও খুনিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

G M Fatiul Hafiz Babu


সেবা ডেস্ক:

কুমিল্লার ভিক্টোরিয়া কলেজের ছাত্রী সোহাগী জাহান তনু হত্যার প্রতিবাদে ও হত্যার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের দাবিতে জামালপুরের বকশীগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।


টাংগারীপাড়া ছাত্র ও যুব সংগঠনের উদ্যোগে ২৭ মার্চ রোববার সকাল ৯ টায় থেকে ১০ টা পর্যন্ত বকশীগঞ্জ- সানন্দবাড়ী মহাসড়কের নঈম মিয়ার বাজার এলাকায় ওই মানববন্ধন  কর্মসূচি পালিত হয়।


মানববন্ধনে ডেফোডিল প্রিপেরেটরী এন্ড হাইস্কুল এবং সাকসেস মডেল একাডেমির ৫ শতাধিক শিক্ষার্থী অংশ গ্রহণ করেন। এসময় তনু হত্যার প্রতিবাদে শিক্ষার্থীদের কাগজে লেখা বিভিন্ন প্রতিবাদী স্লোগান হাতে নিয়ে থাকতে দেখা যায়।


মানববন্ধনে এ হত্যার প্রতিবাদ ও নিন্দা জানিয়ে ডেফোডিল প্রিপেরেটরী এন্ড হাইস্কুলের অধ্যক্ষ মশিউল ইসলাম রঞ্জুর সভাপতিত্বে এসময় বক্তৃতা করেন সাকসেস মডেল একাডেমির উপাধ্যক্ষ তপন মাহমুদ রুবেল,

 শিক্ষক দেলোয়ার হোসেন, টাংগারী পাড়া ছাত্র ও যুব সংগঠনের সাধারণ সম্পাদক রাজন মিয়া, সহ-সভাপতি সরোয়ার হাসান, সাংগঠনিক সম্পাদক আবু তালহা, সবুজ মিয়া, বিপ্লব মিয়া প্রমুখ।

বক্তৃতায় অবিলম্বে তনু হত্যার রহস্য উদঘাটন করা সহ ন্যক্কারজনক এ ঘটনার সঙ্গে জড়িতদের গেপ্তারের দাবি জানানো হয়।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান