তাসকিনের পুনর্বাসন প্রক্রিয়া শুরু

S M Ashraful Azom
সেবা ডেস্ক:  অবৈধ বোলিং অ্যাকশনের অভিযোগে নিষিদ্ধ বাংলাদেশি পেসার তাসকিন আহমেদের পুনর্বাসন প্রক্রিয়া শুরু হয়েছে। সোমবার বোলিং কোচ হিথ স্ট্রিকের তত্ত্বাবধানে পুনর্বাসন প্রক্রিয়া শুরু করেন এই ডানহাতি পেসার।
সোমবার সকাল থেকে মিরপুর একাডেমি মাঠে ঘাম ঝরানো অনুশীলন করেন তাসকিন। একদিন আগেই বাংলাদেশ ক্রিকেট দলের সঙ্গে বোলিং কোচ হিথ স্ট্রিকও ফিরেছেন। পরদিনই শিষ্যকে নিয়ে মাঠে নেমেছেন তিনি। তবে এদিন সংবাদ মাধ্যমে কোনো কথা বলেননি তাসকিন-স্ট্রিক।
গত ১৯ মার্চ অবৈধ বোলিং একশনের অভিযোগে আন্তর্জাতিক ক্রিকেট থেকে সাময়িক নিষিদ্ধ করে আইসিসি।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান