সেবা ডেস্ক: ২৬ কোটি টাকা এলসি (ঋণপত্র) জালিয়াতির অভিযোগে সোনালী ব্যাংক নারায়ণগঞ্জ করপোরেট শাখার সাবেক সিনিয়র প্রিন্সিপাল অফিসার নুরুজ্জামানকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন।
গতকাল বুধবার ৩০ মার্চ রাত ৯টায় রাজধানীর পল্টন এলাকা থেকে ব্যাংকটির সাবেক এ কর্মকর্তাকে গ্রেফতার করা হয়। দুদকের উপ-পরিচালক মোজাহার আলী সরদার পল্টন থানা পুলিশের সহযোগিতায় তাকে গ্রেফতার করেন। মামলার বিষয়টি নিশ্চিত করে দুদকের উপ-পরিচালক প্রনব কুমার ভট্টাচার্য জানান, নুরুজ্জামানের বিরুদ্ধে এলসি জালিয়াতির দু’টি মামলা আছে। ওইসব মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। এদিকে বৃহস্পতিবার (৩১ মার্চ) আসামি নুরুজ্জামানের রিমান্ড আবেদন করে আদালতে হাজির করা হবে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।


খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।