কুড়িগ্রামে স্কুল-মাদ্রাসায় স্টুডেন্টস ক্যাবিনেট গঠনে নির্বাচন অনুষ্ঠিত

G M Fatiul Hafiz Babu
সেবা ডেস্ক:  ডাঃ জি এম ক্যাপ্টেন, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি ঃ ২১.০৩.১৬

কুড়িগ্রামে ৫৭৫টি স্কুল-মাদ্রাসায় স্টুডেন্টস ক্যাবিনেট গঠনে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত একটানা ভোট গ্রহণ করা হয়। নির্বাচনে ষষ্ঠ থেকে দশম শ্রেনীর প্রায় ২ লাখ ২২ হাজার শিক্ষার্থী স্ব-স্ব শিক্ষা প্রতিষ্ঠানে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। প্রতিটি প্রতিষ্ঠানে ১ জন প্রধান প্রতিনিধি এবং ৬ জন সদস্য মোট ৭ সদস্য বিশিষ্ট ক্যাবিনেট গঠনের এই নির্বাচনকে কেন্দ্র করে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান ছিল উৎসবমুখর। শিক্ষার্থীরা নিজেরাই নির্বাচনে ভোটগ্রহণসহ শান্তি-শৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালন করেন। এ প্রসঙ্গে জেলা শিক্ষা কর্মকর্তা ভবো শঙ্কর বর্মা জানান, শিক্ষার্থীদের ব্যক্তিত্ব ও নেতৃত্বের বিকাশ, গণতন্ত্রের চর্চা ও গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি শ্রদ্ধাশীল করে গড়ে তোলার জন্য এই নির্বাচনের আয়োজন করা হয়েছে। নির্বাচনে জেলার ৩৫৪টি মাধ্যমিক বিদ্যালয়ে ১ লাখ ৫০ হাজার ৪৭৯ জন এবং ২২১টি মাদ্রাসায় ৭২ হাজার ২৬৫ জন শিক্ষার্থী তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান