জামালপুরের বকশীগঞ্জে এক মাদক সম্রাজ্ঞীকে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড ও দুই মাদকসেবীকে ১৫ দিনের সশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ সাদিকুর রহমান এ দন্ডাদেশ প্রদান করেন।
জানা গেছে, জামালপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো. আমিনুল কবীরের নেতৃত্বে একটি দল গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে পৌর শহরের সর্দারপাড়া গ্রামের মাদক ব্যবসায়ী কুহুলা বেগমের বাড়িতে অভিযান চালায়। অভিযানে কুহুলার বসত ঘর থেকে ৪ কেজি গাঁজা ও বাড়ির আঙিনায় মাটির নিচ থেকে ৫ বোতল ভারতীয় মদ উদ্ধার সহ কুহুলা বেগমকে আটক করা হয়। এছাড়াও একই এলাকা থেকে আল আমিন ( ৩৫) ও মোস্তফা মিয়া (৩০) নামে দুই মাদক সেবীকেও আটক করা হয়।
দুপুরে সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ সাদিকুর রহমান তার কার্যালয়ে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে কুহুলা বেগমকে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড দেন। একই সঙ্গে আল আমিন ও মোস্তফা মিয়াকে ১৫ দিন করে সশ্রম কারাদন্ড প্রদান করেন। পরে উদ্ধারকৃত গাঁজা ও মদ ধ্বংস করা হয়।

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।