আবারো বাড়ছে সোনার দাম

S M Ashraful Azom
সেবা ডেস্ক:  তিন সপ্তাহের ব্যবধানে আবার বাড়ছে সোনার দাম। এবার নিয়ে গত দেড় মাসে চতুর্থ দফায় বাড়ল অলংকার তৈরিতে সবচেয়ে বেশি ব্যবহূত এ ধাতুর দাম। আগামী সোমবার থেকে সনাতনী পদ্ধতিসহ অন্যান্য ক্যারেটের প্রতি ভরি সোনা এক হাজার ২২৫ টাকা করে বাড়ছে। শনিবার বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) এক বিজ্ঞপ্তিতে নতুন এ মূল্য সম্পর্কে জানিয়েছে।
 
বাজুস নির্ধারিত নতুন মূল্য তালিকায় দেখা গেছে, সবচেয়ে ভাল মানের অর্থাত্ ২২ ক্যারেটের সোনা প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) বিক্রি হবে ৪৬ হাজার ১৯০ টাকা দরে। গত ১৩ ফেব্রুয়ারি থেকে রবিবার পর্যন্ত এ মানের সোনার ভরিপ্রতি বিক্রিমূল্য ৪৪ হাজার ৯৬৫ টাকা রয়েছে। সোমবার থেকে পরবর্তী দাম নির্ধারণ হওয়ার আগ পর্যন্ত ২১ ক্যারেটের সোনা ভরিপ্রতি ৪২ হাজার ৮৬৫ টাকার বদলে ৪৪ হাজার ৯০ টাকা দরে বিক্রি হবে। আর ১৮ ক্যারেটের সোনা ভরিপ্রতি বিক্রি হবে ৩৭ হাজার ৪৪১ টাকায়। আগামীকাল পর্যন্ত এ মানের সোনার ভরিপ্রতি দাম থাকবে ৩৬ হাজার ২১৬ টাকা। আর সনাতন পদ্ধতির সোনা ভরিপ্রতি ২৫ হাজার ১৩৬ টাকার বদলে সোমবার থেকে বিক্রি হবে ২৬ হাজার ৩৬১ টাকায়। এদিকে সোনার পাশাপাশি সোমবার থেকে বাড়বে রুপার দামও। ২১ ক্যাডমিয়ামের প্রতি ভরি রুপার দাম এখন রয়েছে এক হাজার ৫০ টাকা। নতুন মূল্য অনুযায়ি তা বিক্রি হবে এক হাজার ১০৮ টাকায়। অর্থাত্ প্রতি ভরিতে রুপার দাম বেড়েছে ৫৮ টাকা।
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান