রাগ কমানোর কয়েকটি উপায়

S M Ashraful Azom
সেবা ডেস্ক:  আপনার জীবন থেকে কোন জিনিসটা সরিয়ে নিলে আপনি আরো ভাল থাকবেন, বা মানুষ হিসেবে আরো ভাল হয়ে উঠবেন? এই প্রশ্ন জিজ্ঞেস করলে আপনি হয়তো রাগের কথাই বলবেন। ঠিকই তো।
রাগ মানুষের অনেক ক্ষতি করে। কয়েকটি পরামর্শ মনে চলা গেলে রাগ সংবরণ করা যাবে। 
 
১) যখন আপনি সামনের কারো উপর রেগে গিয়েছেন, তখন তার সামনে থেকে জায়গার পরিবর্তন করাটা হবে সেরা সমাধান। একান্তই সেটা করা না গেলে, আপনি অবশ্যই মুখ নাড়া বন্ধ করুন। তিনি আপনাকে যতই উত্যক্ত করুন, আপনি কিছুতেই মুখ খুলবেন না। কারণ, রেগে আপনি যা বলবেন, তা মোটেই আপনার মনের কথা নয়। তাই কথা বলা বন্ধ করুন সবার আগে।
 
২) রেগে গেলে যেটা অবশ্যই করার চেষ্টা করবেন, সেটা হল মুখে আঙুল দিন। আর কানে তুলো দিন। কোনো কথা শুনবেন না। কিছুতেই কোনো কথা বলবেন না। আপনার অস্তিত্ব রয়েছে, কয়েক মিনিটের জন্য এটাই ভুলে যান।
 
৩) ঝগড়ায় বা তর্কে জড়িয়ে আপনি খুব রেগে গিয়েছেন। এই রাগ কমানোর একমাত্র উপায়, দ্রুত ওই জায়গা ছেড়ে চলে যান। কিছুতেই সেখানে থেকে নিজের এবং তার রাগ বাড়িয়ে দেবেন না।
 
৪) যোগা করুন। ধ্যান করুন। এটা প্রমাণিত যে, ধ্যান নিয়মিত করলে, মানুষের রাগ কমে। আর ধৈর্য বৃদ্ধি পায়। তাহলে রোজ নিয়ম করে ধ্যান করুন খানিকটা সময়। আপনার রাগ কমবেই।
 
৫) খুব রেগে গিয়েছেন যখন, মনে মনে খুব পছন্দের একটা গান মনে মনে গুনগুন করার চেষ্টা করুন। দরকারে কানে হাত দিয়ে, আশেপাশের আওয়াজ শোনা বন্ধ করে দিন। সেক্ষেত্রে আপনার প্রিয় গানে মনোনিবেশ করতে সুবিধা হবে।
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান