কাউন্সিলরদের কণ্ঠভোটেই মহাসচিব হচ্ছেন মির্জা ফখরুল

S M Ashraful Azom
 মির্জা ফখরুল
সেবা ডেস্ক:  অনেক জল্পনা-কল্পনা শেষে ভারমুক্ত হয়ে পূর্ণাঙ্গ মহাসচিব হচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ৬ষ্ঠ জাতীয় কাউন্সিলের দ্বিতীয় অধিবেশনে কাউন্সিলরদের কণ্ঠভোটেই মহাসচিব নির্বাচিত হচ্ছেন তিনি। প্রথমপর্ব শেষ হওয়ার পর বিকেল পৌনে ৪টার দিকে কাউন্সিলের দ্বিতীয় অধিবেশন শুরু হয়। এতে সভাপতিত্ব করেন বেগম খালেদা জিয়া। রুদ্ধদ্বার এই অধিবেশনে দলের শীর্ষ পর্যায় থেকে শুরু করে তৃণমূল পর্যন্ত যারা কাউন্সিলর তারাই অংশ নেন। এই কাউন্সিলে কাউন্সিলরের সংখ্যা তিন হাজার।
 
দ্বিতীয় সেশনের মূলপর্বে চেয়ারপারসন পদে বেগম খালেদা জিয়া এবং সিনিয়র ভাইস চেয়ারম্যান পদে তারেক রহমানকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়াকে তিন বছরের জন্য অনুমোদন দেয় দলটির কাউন্সিল। কাউন্সিলের দ্বিতীয় অধিবেশনে শীর্ষ দুই পদে খালেদা জিয়া ও তারেক রহমানের নাম উত্থাপন করা হয়। উপস্থিত কাউন্সিলররা সর্বসম্মতিক্রমে তা পাস করেন। দলের স্থায়ী কমিটির সদস্য, জাতীয় নির্বাহী কমিটির কর্মকর্তা ও সদস্যগণ, জেলা, মহানগর, উপজেলা, থানা, পৌরসভার সভাপতি ও সাধারণ সম্পাদকগণ, জেলা ও মহানগর থেকে দুজন মহিলা সদস্যসহ মোট কাউন্সিলরদের ১০ শতাংশ চেয়ারপারসন কর্তৃক মনোনীত সদস্যগণ হচ্ছে কাউন্সিলর। 
 
শুরুতেই শোক প্রস্তাব উত্থাপন করেন রুহুল কবির রিজভী। এ ছাড়া সাংগঠনিক প্রতিবেদন পেশ করেন ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কর্ম-অধিবেশনের কার্যসূচিতে ছিল প্রতিবেদনের ওপর আলোচনা, বিদ্যমান রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক পরিস্থিতি নিয়ে মুক্ত আলোচনা, সাংগঠনিক অবস্থা বিশ্লেষণ এবং দলের ঘোষণাপত্র ও গঠনতন্ত্র সংশোধন। এই কর্ম-অধিবেশনে নতুন নেতৃত্ব নির্বাচনে বিষয়ে সিদ্ধান্ত নেন কাউন্সিলররা। কণ্ঠভোটেই মহাসচিব নির্বাচন হওয়ার কথা। একজন কাউন্সিলর মির্জা ফখরুলের নাম প্রস্তাব করার পর বাকিরা কণ্ঠভোট দেবেন।
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান