সেবা ডেস্ক: প্রথমবারের মতো অস্কারের লাল গালিচায় হাঁটলেন বলিউড তারকা প্রিয়াঙ্কা চোপড়া। স্বাভাবিকভাবেই কৌতূহলি চোখ খুঁজছিল সাবেক এই বিশ্বসুন্দরীকে। ভক্তদেরও হতাশ করেননি প্রিয়াঙ্কা। লেবানিজ ডিজাইনার জুহায়ের মুরাদের ডিজাইন করা পোশাক পরে অস্কারের ৮৮তম আসরে সবাইকে তাক লাগিয়ে দিয়েছেন তিনি।
আর পোশাক, কানের দুল থেকে শুরু করে হাতের আংটি সবমিলিয়ে তার শরীরে ছিল ৮ মিলিয়ন মার্কিন ডলারের পোশাক। বাংলাদেশি টাকায় যা ৬২ কোটি টাকারও বেশি।
সাদা রংয়ের শিয়ার নামের এই পোশাকটি অস্কার আসরে বেশ পরিচিত হলেও প্রিয়াঙ্কা ঠিকই মাত করেছেন। ‘দ্য ন্যাকেড ড্রেস’ নামে পরিচিত এই পোশাকের সঙ্গে কানে ও হাতের আঙুলে শোভা পেয়েছে হীরার গয়না।
এর মাঝে কনুই আঙুলের আংটি পুরো দশ ক্যারেটের এবং এর মূল্য সাড়ে আট লাখ ডলার বা ৬ কোটি ৬৬ লাখ টাকা। আরেকটি আঙুলে পড়েন আট ক্যারেট হীরের আংটি, যার মূল্য ৩ লাখ ডলার অর্থাৎ ২ কোটি ৩৫ লাখেরও বেশি টাকা।
এছাড়া তার কানের দুল ছিল ৫০ ক্যারেট হীরের যার মূল্য ৩ দশমিক ২ মিলিয়ন ডলার, বাংলাদেশি টাকায় যার মূল্য ২৫ কোটিরও বেশি। হাতের আরেকটি আংটির মূল্য ছিল ৩ দশমিক ৪ মিলিয়ন ডলার।

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।