সেবা ডেস্ক: রমেশ সরকার, শেরপুর প্রতিনিধি
শ্রীবরদী থানা পুলিশ রোববার রাতে গোপন সংবাদের ভিত্তিতে পৌর শহরের সাতানী মহল্লার বাসা থেকে বহুল আলোচিত মাদক সম্রাজ্ঞী জেসমিন নাহার (২৭) কে আটক করেছে। এব্যাপারে শ্রীবরদী থানায় একটি মামলা হয়েছে। পুলিশ ও মামলা সূত্রে জানাগেছে, সাতানী মহল্লার মাদক সম্রাট মাহবুব ও তার স্ত্রী জেসমিন নাহার দীর্ঘদিন যাবত মাদক ব্যবসা করে আসছে। এব্যাপারে মাহবুবের নামে থানায় একাধিক মামলা রয়েছে। ঘটনার দিন গোপন সংবাদের ভিত্তিতে পুশিশ উপ-পরিদর্শক আনোয়ার হোসেন সংগীয় ফোর্স নিয়ে মাহবুবেবর বাসা থেকে ৪০ পুড়িয়া হেরোইন (৫ গ্রাম) সহ মাদক সম্রাজ্ঞী জেসমিন নাহারকে আটক করে। এসময় পুলিশের উপসি'তি টের পেয়ে মাহবুব পালিয়ে যেতে সক্ষম হয়। এনিয়ে মাহবুব এবং তার স্ত্রী জেসমিন নাহারসহ আরও অজ্ঞাত ৩ জনকে আসামী করে মাদক আইনে মামলা হয়েছে। এব্যাপারে পুলিশ উপ-পরিদর্শক আনোয়ার হোসেন জানান, সোমবার সকালে আটককৃত জেসমিন নাহারকে মাদক আইনে মামলা দিয়ে শেরপুর কোর্টে প্রেরণ করা হয়েছে এবং পলাতক আসামী মাহবুবসহ অজ্ঞাতদের আটকের প্রক্রিয়া অব্যাহত রয়েছে।

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।