তিনটি দেশে আলু রফতানি শুরু করল প্রাণ

S M Ashraful Azom
সেবা ডেস্ক:  চলতি বছরে ৪০ হাজার মেট্রিক টন আলু রফতানির লক্ষ্যমাত্রা নিয়ে মালয়েশিয়া, সিঙ্গাপুর ও ব্রুনাই-তে আলু রফতানি শুরু করছে প্রাণ। চলতি সপ্তাহে চট্টগ্রাম বন্দর থেকে এসব দেশে প্রায় ৪,০০০ মেট্রিক টন আলুর চালান পাঠানো হয়েছে। শিগগিরই সৌদি আরব, দুবাই, ওমান, কুয়েত, কাতার, হংকং, নেপাল ও শ্রীলঙ্কাসহ বিভিন্ন দেশে প্রাণ-এর প্যাকেটজাত আলু পাওয়া যাবে বলে জানিয়েছেন  কোম্পানিটির প্রধান রফতানি কর্মকর্তা মো. মিজানুর রহমান।
 
তিনি আরো জানান, 'আমরা প্রথমবারের মত মৌসুমি এ সবজিটি রফতানি করছি। এটা আমাদের জন্য একটি নতুন অভিজ্ঞতা। গ্রানুলা, ডায়মন্ট, অ্যাসটেরিক্স ও কারেজ জাতের মানসম্পন্ন আলু রফতানি করছি।'
 
প্রাণ-আরএফএল গ্রুপের বিপণন পরিচালক কামরুজ্জামান কামাল বলেন, বিদেশে আলু রফতানির ব্যাপক সুযোগ রয়েছে। এর মাধ্যমে প্রচুর বৈদেশিক মুদ্রা আয় করা সম্ভব। লক্ষ্যমাত্রার অতিরিক্ত আলু উৎপাদন, সংরক্ষণ ও হিমাগার সুবিধা পর্যাপ্ত না থাকায় বাংলাদেশের কৃষকরা ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হচ্ছে বলেও জানান তিনি। আগামিতে প্রাণ বিভিন্ন ধরণের সবজি রফতানি করব বলে আশা প্রকাশ করেন তিনি।
 
প্রাণ এগ্রো বিজনেস লিমিটেডের প্রধান পরিচালন কর্মকর্তা মাহতাব উদ্দিন বলেন, 'আমরা দেশের উত্তরাঞ্চলের জেলাসমূহে নিজস্ব চুক্তিভিত্তিক কৃষকদের মাধ্যমে আলু চাষ করছি। এ সব কৃষকদের কাছে থেকে সংগৃহীত আলু বাছাই করে প্যাকেজিং'র মাধ্যমে রফতানি করা হচ্ছে।
 
তিনি আরো বলেন, 'আমরা কৃষকদেরকে স্বল্পমূল্যে উন্নতমানের বীজ ও সার সরবরাহ করেছি এবং তাদের কাছে থেকে ন্যায্যমূল্যে আলু ক্রয়ও করছি।' ফলে কৃষকেরা আলু চাষে আরো উৎসাহী হয়ে উঠেছে।
 
উল্লেখ্য বর্তমানে বিশ্বের ১২৪ টি দেশে নিয়মিতভাবে প্রাণ পণ্য রফতানি করছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান