সেবা ডেস্ক: ডেসটিনি সোশ্যাল মিডিয়া ফোরাম জামালপুর জেলার উদ্যোগে সকাল ১০ টায় ডিএসএমএফ এর মাসিক মিটিং জামালপুর জেলা অফিসে অনুষ্ঠিত হয়। ডিএসএমএফ জামালপুর জেলা প্রতিনিধি জনাব মোঃ আনোয়ার হোসেন জয় এর সভাপতিত্বে অনুষ্ঠিত মাসিক মিটিংয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিএসএমএফ সেন্ট্রাল লিডার ও ঢাকা বিভাগীয় প্রধান জনাব মোঃ আরিফুর রহমান পরশ।
বিশেষ অতিথি ছিলেন জামালপুর জেলার সহযোগী প্রতিনিধি শাহাবুদ্দিন আল মাসুদ রিপন আনসারী, মোঃ নূরুজ্জামান খান, মোঃ রফিকুল ইসলাম, মোঃ মাসুদ রানা, মোঃ রাসেল মিয়া। সকল থানা প্রতিনিধিদের অংশগ্রহনে ডেসটিনির মুক্তির লক্ষ্যে করণীয় নির্ধারিত বিষয়গুলোর ধারাবাহিকতা বজায় রেখে ডেসটিনি গ্রুপের চূড়ান্ত বিজয় অর্জনে একযোগে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন উপস্থিত ডিএসএমএফ এর সকল সদস্যবৃন্দ। অনুষ্ঠানটি পরিচালনা করেন জেলা সহযোগী প্রতিনিধি মোঃ সুরুজ্জামান।

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।