ব্রাসেলস হামলার দায়ভার স্বীকার আইএসের

S M Ashraful Azom
সেবা ডেস্ক:  বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসের বিমানবন্দর ও মেট্রোস্টেশনে জোড়া আত্মঘাতী হামলার দ্বায়ভার স্বীকার করল জঙ্গি সংগঠন আইএস। বার্তা সংস্থা আমাক এই তথ্য নিশ্চিত করেছে। তারা জানায়, হামলাকারীরা বিমানবন্দরে বিস্ফোরণের আগে ফাকা গুলি ছোড়ে। তাদের পরনে ছিল সুইসাইড বেল্ট।
 
জাভেন্টেম বিমানবন্দর ও মেট্রোস্টেশনে দুটি বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ৩৪ জন নিহতের কথা নিশ্চিত হওয়া গেছে। নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এর মধ্যে বিমানবন্দরে নিহত হয়েছে ১৪ জন আর স্টেশনে নিহত হয়েছেন ২০ জন।
 
অন্যদিকে ব্রিটিশ সংবাদ বিবিসি জানায় নিহতের সংখ্যা অন্তত ৩১।  প্যারিস হামলার সন্দেহভাজন আইএস সদস্য সালাহ আবদেসলাম ব্রাসেলস থেকে আটক হওয়ার চারদিনের মধ্যে এই ঘটনা ঘটলো।
 
কর্তৃপক্ষ জানায়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিমানবন্দরের কার্যক্রম বন্ধ থাকবে। মেট্রো ব্যবস্থা বন্ধ করে দেওয়া হয়েছে। দ্য টেলিগ্রাফ

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান