পরস্পরকে আইনি নোটিশ পাঠালেন হৃতিক-কঙ্গনা

S M Ashraful Azom
সেবা ডেস্ক:  কঙ্গনার দাবি, হৃতিকের সাথে রয়েছে তার প্রেমের সম্পর্ক। হৃতিকের দাবি, এসব ঢাহা মিথ্যে কথা। এখান থেকেই এই দুই তারকার মধ্যে কাদা ছোড়াছুড়ির সূত্রপাত। এবার তা আদালত পর্যন্ত পৌঁছেছে!
 
পিঙ্কভিলা এক খবরে জানিয়েছে, অভিনেত্রী কঙ্গনা রানাওতকে আইনি নোটিশ পাঠিয়েছেন হৃতিক রোশন। পাল্টা হৃতিককে নোটিশ পাঠিয়েছেন কঙ্গনাও!
 
হৃতিকের দাবি, কিছুদিন ধরে ‘প্রাক্তন প্রেমিক' হিসেবে তার নাম উল্লেখ করে আসছেন কঙ্গনা। এতে তার ভাবমূর্তি নষ্ট হচ্ছে, যা অবমাননার সমান। আর এ কারণে নিজের আইনজীবী দীপেশ মেহতার মাধ্যমে কঙ্গনাকে ছ’পাতার আইনি নোটিশ পাঠিয়েছেন তিনি।
 
রাকেশ রোশনের পুত্র চান, কঙ্গনা সাংবাদিক সম্মেলন ডেকে জানান, ‘এক্স’ বলতে হৃতিককে বোঝাননি তিনি। পাশাপাশি গোটা ঘটনার জন্য তার কাছে প্রকাশ্যে ক্ষমাও চান।
 
কিন্তু এ সবের বদলে নিজের আইনজীবী রিজওয়ান সিদ্দিকির মাধ্যমে হৃতিককে ২১ পাতার পাল্টা আইনি নোটিশ পাঠিয়েছেন কঙ্গনাও। তার দাবি, এসব করে তাকে ভয় দেখাতে চাইছেন হৃতিক।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান