সেবা ডেস্ক:
জামালপুরের বকশীগঞ্জে মহান জাতীয় স্বাধীনতা দিবস যথাযথ মর্যাদার সহিত পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে সকালে এনএম উচ্চ বিদ্যালয় মাঠে পতাকা উত্তোলন, সালাম গ্রহণ , কুঁচকাওয়াজ, ডিসপ্লে প্রদর্শন করা হয়। এতে ১৮ টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ গ্রহণ করেন।
বেলা ১১ টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে স'ানীয় বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে বকশীগঞ্জ ইউএনও সুব্রত পালের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আবদুর রউফ তালুকদার।
বীর মুক্তিযোদ্ধা আফসার আলীর সঞ্চালনায় সংবর্ধনা ও আলোচনা সভায় বক্তৃতা করেন উপজেলা ভাইস চেয়ারম্যান এসএম আবু সায়েম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ সাদিকুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বিজয়, অফিসার ইনচার্জ মো. আসলাম হোসেন, সাবেক অধ্যক্ষ হেলাল উদ্দিন খান, মুক্তিযোদ্ধা গোলাম মাওলা , বকশীগঞ্জ সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফকরুজ্জামান মতিন প্রমুখ।
উক্ত অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা করেন উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ আবদুল হামিদ, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. ইউনুস আলী, যুব উন্নয়ন কর্মকর্তা সুলতান মাহমুদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. ছানোয়ার হোসেন , উপজেলা প্রকৌশলী রমজান আলী, উপজেলা একাডেমিক সুপারভাইজার তাহমিনা আক্তার ।

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।