সেবা ডেস্ক: ফেনীর ফুলগাজী উপজেলা চেয়ারম্যান আবদুল আলিম মজুমদারের বহিষ্কারাদেশ স্থগিত করেছেন হাইকোর্ট।
সোমবার বিচারপতি দস্তগীর হোসেন ও একেএম শহীদুল ইসলামের সমন্বয়ে গঠিত হাইকোর্টের যৌথ বেঞ্জ এ আদেশ দেন।
জানা যায়, গত ২ মার্চ ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে প্রভাব বিস্তার, নির্বাচন কার্যালয়ে ভাঙচুর ও নির্বাচন কর্মকর্তাকে লাঞ্চিত করার অভিযোগে ইসির নির্দেশে পুলিশ তার বিরুদ্ধে মামলা করে। এর পরিপ্রেক্ষিতে সংস্থাপন মন্ত্রণালয় ফুলগাজী উপজেলা চেয়ারম্যান আবদুল আলিম মজুমদারকে পদ থেকে বহিষ্কার করে । এ মামলায় তিনি বর্তমানে চার সপ্তাহের জামিনে আছেন।
এদিকে তার বহিষ্কারাদেশ স্থগিত হওয়ায় ফুলগাজীতে মিষ্টি বিতরণ ও আনন্দ মিছিল করেছে উপজেলা আওয়ামী লীগ ও আবদুল আলিম মজুমদারের সমর্থকরা।
ফুলগাজী উপজেলা চেয়ারম্যান আবদুল আলিম মজুমদার জানান, তার বিরুদ্ধে করা মামলায় হাইকোর্ট থেকে চার সপ্তাহের জামিনে আছেন। উপজেলা পরিষদের চেয়ারম্যান পদ থেকে বহিষ্কারাদেশ হাইকোর্ট স্থগিত করেছে।


খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।