চিঠিতে ওবামাকে আমন্ত্রণের উত্তর পেলেন কিউবার নারী

S M Ashraful Azom
কিউবান নারী
সেবা ডেস্ক:  যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামাকে কিউবার এক নারী তার বাড়িতে আসার আমন্ত্রণ জানিয়ে দেয়া চিঠির জবাব পেয়েছেন। দুই দেশের মধ্যে সরাসরি চিঠির যোগাযোগ স্থাপিত হওয়ার পর ওবামার পাঠানো এই চিঠি পেলেন কিউবান নারী।
 
ইলিয়ানা ইয়ারযা নামের ৭৬ বছর বয়সী ওই নারী ফেব্রুয়ারি মাসে ওবামাকে হাভানায় তার বাড়িতে এক কাপ কিউবান কফি পানের আমন্ত্রণ জানিয়ে চিঠি পাঠান। ইয়ারযাকে ধন্যবাদ জানিয়ে প্রেসিডেন্ট ওবামার লেখা চিঠিটি বুধবার কিউবায় পাঠানো হয়েছে। এটি ৫০ বছরের মধ্যে প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র থেকে সরাসরি কিউবায় পাঠানো চিঠিগুলোর একটি।
স্নায়ুযুদ্ধের সময় দেশদুটির মধ্যে সরাসরি চিঠি যোগাযোগ বন্ধ করে দেয়া হয়েছিল। তবে ঘুর পথে মেক্সিকো কিংবা কানাডা হয়ে চিঠি আদান-প্রদান করা যেতো।
 
মার্চে ওবামার কিউবা ভ্রমণ করার কথা রয়েছে জানার পর ইয়ারযা ১৮ ফেব্রুয়ারি মার্কিন প্রেসিডেন্টকে চিঠিতে তার বাড়িতে কফিপানের আমন্ত্রণ জানান। চিঠিতে তিনি লিখেন, 'আমি আপনার সঙ্গে সামনাসামনি দেখা করতে যতটুকু আগ্রহী কিউবায় তেমন কাউকে পাওয়া যাবে না।' ইয়ারযাকে তার সমর্থনের জন্য চিঠিতে ধন্যবাদ জানান ওবামা। এই যোগাযোগ ব্যবস্থা পুনর্স্থাপনের মধ্যদিয়ে দুই জাতি সম্পর্কের উজ্জ্বল নতুন অধ্যায়ে প্রবেশ করেছে বলেও চিঠিতে উল্লেখ করা হয়। সূত্র: বিবিসি
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান