আল্লাহর রহমত কামনায় রাজশাহীতে

Seba Hot News
সেবা ডেস্ক:  প্রখর রোদ ও প্রচণ্ড তাপদাহ থেকে পরিত্রাণ পেতে আল্লাহর রহমত কামনায় রাজশাহীতে এস্তেস্কার নামাজ আদায় করা হয়েছে। নগরীর শাহমখদুম কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে আজ বৃহস্পতিবার সকাল ৯টায় বিশেষ এ নামাজের আয়োজন করে রাজশাহী সিটি করপোরেশন (রাসিক)। নামাজে ইমামতি করেন সোনাদীঘি জামে মসজিদের খতিব শেখ তৈয়বুর রহমান নিযামী। এ সময় বৃষ্টির জন্য প্রার্থনা করেন ইমাম। দুই রাকাত নফল নামাজ শেষে বৃষ্টির জন্য পরম করুনাময় আল্লাহর কাছে মোনাজাতের মাধ্যমে প্রার্থনায় মিলিত হন মুসল্লিরা।
এতে রাসিকের দায়িত্বপ্রাপ্ত মেয়র নিযাম-উল-আযিম ছাড়াও উপস্থিত ছিলেন প্যানেল মেয়র-২ হিসেবে ৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর একেএম রাশেদুল হাসান টুলুসহ স্কুল-কলেজের শিক্ষার্থীরা নামাজে অংশ নেয়। রাজশাহী আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা আশরাফুল ইসলাম জানান, তাপমাত্রা ৩৮-৪০ ডিগ্রি সেলসিয়াসের ভেতরে থাকলে তাকে মাঝারি তাপদাহ বলা হয়। আর ৪০ ডিগ্রি সেলসিয়াসের অতিরিক্ত তাপমাত্রা হলে তাকে অতিরিক্ত তাপদাহ হিসেবে ধরা হয়ে থাকে। তবে রাজশাহীতে এখন মাঝারি তাপদাহ বিরাজ করছে। কারণ তাপমাত্রা ৪০ ডিগ্রির কিছু নিচে বয়ে যাচ্ছে।
তিনি বলেন, বৃহস্পতিবার সকাল ১০টায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এদিন সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। এর আগে ২৩ এপ্রিল মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৪০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। আগামী ১ মে থেকে তাপমাত্রা কমবে। সেইসঙ্গে বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন আশরফুল ইসলাম।
ট্যাগস
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান