ঢালিউড কিং শাকিবকে ছেড়ে গেলেন অপু

Seba Hot News
সেবা ডেস্ক:  পর্দায় অনেকদিন দেখা নেই শাকিব-অপু জুটির। সিনেমা হলে দর্শক টানার বাড়তি একটা সুনাম ও কদর রয়েছে ঢালিউডের বর্তমান সময়ের অন্যতম সেরা এ জুটির। কিন্তু পর্দায় দীর্ঘদিনের অনুপস্থিতির জন্য হতাশ শাকিব-অপুর ভক্তরা। ভক্তদের সেই হতাশা কমানোর একটা সুযোগ এসেছিল দুজনের সামনেই। অথচ সবকিছু চূড়ান্ত করেও ‘সে গুঁড়ে বালি’ দিয়ে দিলেন ছবির নায়িকা অপু বিশ্বাস নিজেই।
ঢালিউড কিং শাকিব খানের নতুন ছবি ‘বসগিরি’ আসছে খুব শিগগিরই। ছবিতে শাকিবের বিপরীতে অভিনয় করার কথা ছিল জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাসের। আগামী ৫ মে থেকে শুটিং শুরু হওয়ার কথা রয়েছে শামীম আহম্মেদ রনি পরিচালিত এ ছবিটির। কিন্তু নিজের ফিটনেস জনিত সমস্যার কথা বলে ছবি থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন নায়িকা অপু।
এ প্রসঙ্গে পরিচালক শামীম জানান, ‘ঘটনাটি হঠাৎ করেই ঘটল। ছবির শুটিং শুরু হওয়ার কথা ছিল আগামী জুলাই মাসে। কিন্তু শাকিব হঠাৎ করেই মে মাসের ৫ তারিখ থেকে শুটিংয়ের শিডিউল দিলেন। আমরা সেভাবেই সব প্রস্তুতি নিচ্ছি। এই ছবির জন্যই অপু ওজন কমিয়ে নতুন একটা লুক নিয়ে দর্শকদের সামনে আসতে চাচ্ছিলেন। আমরা সেভাবেই তাকে চেয়েছিলাম। কিন্তু এত অল্প সময়ে নাকি তিনি নিজের ওজন কমিয়ে ছবির উপযুক্ত হতে পারবেন না। এ কারণেই ছবিটি করছেন না অপু।’
নতুন নায়িকা নেয়ার ব্যাপারে পরিচালক বলেন, ‘ছবির জন্য নায়িকা একটা গুরুত্বপূর্ণ বিষয়। নতুন যাকে নেব সে কতটা যোগ্য হবে সেটাই বড় বিষয়। আমাদের বেশ কয়েকজনের সঙ্গে কথা হয়েছে। কিন্তু এখন কিছুই বলতে পারছি না। তবে শুটিং শুরুর আগেই নতুন নায়িকার নাম ঘোষণা করতে পারবো বলে আশা করছি।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান