কুড়িগ্রামে সড়ক দুর্ঘটনায় ৫ম শ্রেনীর ছাত্রের মৃত্যু

G M Fatiul Hafiz Babu
  ডাঃ জি এম ক্যাপ্টেন, কুড়িগ্রাম  জেলা প্রতিনিধি ঃ ৩০.০৪.১৬

কুড়িগ্রামের রৌমারীতে ট্রলির ধাক্কায় মেহেদী হাসান নামে এক ৫ম শ্রেনীর ছাত্র নিহত হয়েছে।

শুক্রবার সন্ধায় রৌমারী উপজেলার বাতার মোড় গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

এলাকাবাসী ও পুলিশ জানায়, বাতার মোড় গ্রামের মালগাজির ছেলে মেহেদী হাসান সন্ধায় বাড়ীর পাশের রাস্তা ধরে হাটছিল। এসময় পিছনদিক থেকে আসা একটি ট্রলি নিয়ন্ত্রন হারিয়ে তাকে স্বজোড়ে ধাক্কা দিলে সে ঘটনাস্থলেই নিহত হয়। পরে এলাকাবাসী ট্রলিটি আটক করে থানা পুলিশের নিকট হস্তান্তর করে। ট্রলির ড্রাইভার পালিয়ে যায়।

এব্যাপারে রৌমারী থানার অফিসার ইনচার্জ এবিএম সাজেদুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন ট্রলিটি থানায় রাখা আছে। আমরা এর ড্রাইভারকে খুঁজছি।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান