ীপ্তটিভির সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে কুড়িগ্রামে সংবাদিকদের মানব বন্ধন

G M Fatiul Hafiz Babu
ডাঃ জি এম ক্যাপ্টেন, কুড়িগ্রাম  জেলা প্রতিনিধি ঃ ৩০.০৪.১৬

চট্রগ্রামে অবৈধ ভাবে ভুমি দখলকারীদের হাতে ৪ সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে কুড়িগ্রামে মানব বন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকাল ১১টায় কুড়িগ্রাম প্রেস ক্লাবের সামনে ঘন্টাব্যাপী মানব বন্ধনের আয়োজন করে সচেতন সাংবাদিক সমাজ কুড়িগ্রাম।

মানব বন্ধনে বক্তব্য রাখেন কুড়িগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শ্যামল ভৌমিক, সাংবাদিক তৌহিদ বকসী ঠান্ডা, হাসিবুর রহমান হাসিব প্রমুখ।

বক্তারা জানান, গত ১০ এপ্রিল চট্রগ্রামে অবৈধ জমি দখল নিয়ে অনুসন্ধানী প্রতিবেদন তৈরির সময় দীপ্তটিভির প্রতিবেদক আনিছুর রহমান ও ক্যামেরা পার্সন মাসুদ দেওয়ানসহ ৪ সাংবাদিককে পিটিয়ে আহত করে ভুমি দস্যুরা। আহত সাংবাদিকরা এখনো হাসপাতালে চিকিৎসাধীন থাকলেও সন্ত্রাসী ভুমিদস্যুদের গ্রেফতার করা হয়নি। অবিলম্বে তাদের গ্রেফতার করে দৃষ্টান্ত মুলক শাস্তির দাবী জানান সাংবাদিকরা।
ট্যাগস
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান