নারীদের জন্য অননলাইন প্রোগ্রামিং কনটেস্ট

Seba Hot News
সেবা ডেস্ক:  আন্তর্জাতিক গার্লস ইন আইসিটিকে উদ্দেশ্য করে বাংলাদেশ ওপেন ইন আইটি (বিডব্লিউআইটি) ও বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কের যৌথ উদ্যোগে ঢাকা ও ঢাকার বাইরে বিভিন্ন আয়োজন অনুষ্ঠিত হয়েছে। 
মেয়েদের অধিকতর সংখ্যায় তথ্যপ্রযুক্তি শিক্ষা ও কর্মে আগ্রহী করার জন্য আন্তর্জাতিক টেলিকমিউনিকেশন ইউনিয়ন তাদের সদস্য দেশগুলোতে এই আয়োজন করে থাকে। বাংলাদেশে ২১ এপ্রিল শুধুমাত্র নারীদের জন্য অননলাইন প্রোগ্রামিং কনটেস্টের মাধ্যমে এই আযোজন শুরু হয়। এর মধ্যে 'ওপেন হাউস ডে' আয়োজনে শতাধিক মেয়ে সফটওয়্যার ও আইটি প্রতিষ্ঠান বোর্ডিং ভিস্তা, ইউআইসিস্টেম লিমিটেড, ডিজিকন টোকনোলজিস, গ্রাফিক পিপল ও গ্রামীণফোন পরিদর্শন করেছে। পরিদর্শনকালে অংশগ্রহণকারীররা সে সকল প্রতিষ্ঠানে আইসি ভিত্তিক বিভিন্ন সুযোগ, সুবিধা ও কর্ম পরিবেশ সম্পর্কে জানতে পারে। আগামীতে ব্রযআক আইটি এস, মাইক্রোসফট বাংলাদে, ডিনেট, স্যামসাঙ্গ আরডিআই এবং বসুন্ধরা পি১ পরিদর্শনের কর্মসূচী রয়েছে।
এই উপলক্ষে গত ২৫ এপ্রিল রংপুর টাউন হলে একটি সচেতনতা কর্মসূচী পালিত হয়। রংপুরের ৬টি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় পাঁচ শতাধিক ছাত্রী দেশে ও বিদেশে আইসিটি খাতে নানান সুযোগ সুবিধা সম্পর্কে জানতে পারে। এই আয়োজনে প্রধান অতিথি হিসেবে ছিলেন মওলানা কেরামত আলী অনার্স কলেজের সভাপতি সালাহ উদ্দিন কাদেরি, বিশেষ অতিথি হিসেবে ছিলেন রংপুর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক এহতেশামুল ইসলাম, সভাপতি হিসেবে ছিলেন বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক এর সহকারী সাধারণ সম্পাদক শাহ্‌ মোঃ তানভীর সিদ্দিকী এবং অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন র‍্যানডম ডটস এর কার্য নির্বাহী রায়হান ইসলাম। সেমিনার পরিচালনা করেছেন হাবিপ্রবি ওএসএন এর সভাপতি আশরাফুল ইসলাম।  শেষ পর্বে শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতার ১০জনকে পুরস্কৃত করা হয় এবং প্রথম ৪০জনকে নিয়ে মাসব্যাপী কর্মশালার ঘোষণা দেওয়া হয়।
বাংলাদেশে গার্লস ইন আইসিটি প্রোগ্রামের সমাপনী হবে আগামী ৩০ এপ্রিল ঢাকার ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক আযোজিত ক্যারিয়ার ফেয়ারের শেষ দিনে। ঐ দিন দুইটি সেমিনার শেষে দেশের আইসিটখাতের সফল ও আগ্রহী নারীদের মিলনমেলার মাধ্যমে। এই আয়োজনে পৃষ্ঠপোষকতা করছে টেকশহর ডট কম এবং সহযোগিতা করছে ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক ও বাংলাদেশ ইন্টারনেট সোসাইটি। আরো বিস্তারিত জানা যাবে -http://girlsinict.bdosn.org/ এই ঠিকানায়।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান