বকশীগঞ্জে দলীয় প্রার্থীকে বিজয়ী করতে আওয়ামী লীগের মতবিনিময় সভা অনুষ্ঠিত

G M Fatiul Hafiz Babu




এস মাহমুদুল হাসান ঃ

 জামালপুরের বকশীগঞ্জের ধানুয়া কামালপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় প্রার্থীকে বিজয়ী করতে স'ানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দের সঙ্গে উপজেলা আওয়ামী লীগের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে ।
শনিবার সন্ধ্যায় ধানুয়া কামালপুর ইউনিয়ন আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে ওই মতবিনিময় সভা অনুষ্ঠিত অনুষ্ঠিত হয়।

উক্ত মতবিনিময় সভায় ধানুয়া কামালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও দলের প্রার্থী হাসান যুবায়ের হিটলারের সভাপতিত্বে এসময় বক্তৃতা করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বিজয়, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বাবুল তালুকদার, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মফিজ উদ্দিন, উপজেলা আওয়ামী লীহের সহ-সভাপতি জয়নাল আবেদিন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মোকারেছ খোকন,লিয়াকত হোসেন লাজু, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইউসুফ আলী, সাবেক ছাত্রনেতা জিয়াউল হক প্রমুখ।

মতবিনিময় সভায় আওয়ামী লীগের দলীয় প্রার্থী হাসান যুবায়ের হিটলারকে নির্বাচনে জয়ী করার জন্য সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানানো হয়।
এসময় বিভিন্ন ওয়ার্ডের সভাপতি, সাধারণ সম্পাদক সহ তৃণমূল আওয়ামী লীগের নেতা কর্মীরা উপসি'ত ছিলেন।  

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান