ফরিদ আহম্মেদ রুবেল শেরপুর, শ্রীবরদী থেকে : শ্রীবরদীতে নির্বাচনী সহিংসতায় উপজেলা নির্বাহী অফিসার হাবিবা শারমিন আহত হয়েছে। গত ৩১ মার্চ সন্ধ্যায় কাকিলাকুড়া ইউনিয়নের খামারপাড়া কেন্দ্রে নৌকা প্রতিকের সমর্থকরা প্রিজাইডিং অফিসার ও নির্বাচনী সংশ্লিষ্ট কর্মকর্তাদের অবরুদ্ধ করে রাখে। পরে বিষয়টি উপজেলা নির্বাহী অফিসার হাবিবা শারমিন জানতে পেরে দ্রুত আইন-শৃংখলা বাহিনী নিয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। খামারপাড়া কেন্দ্র থেকে প্রিজাইডিং অফিসার ও নির্বাচনী কাজে সংশ্লিষ্টদের নিয়ে আসার পথে দুর্বৃত্তদের হামলায় ইউএনও হাবিবা শারমিনসহ গাড়ির ড্রাইভার আহত হয়। পরে তিনি শ্রীবরদী সরকারি হাসপাতালে এসে প্রাথমিক চিকিৎসা নেন।
অপরদিকে শ্রীবরদী সদর ইউনিয়নের মামদামারি কেন্দ্রে আইন-শৃংখলা রক্ষাকারি বাহিনীর সঙ্গে সংঘর্ষ হয়। এসময় পুলিশ ৬ রাউন্ড ফাকা গুলি করে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। সংঘর্ষের সময় সিআইডি’র ঢাকা এ.এস.আই আমিনুল ইসলামের সরকারি ব্যাগসহ হেলমেট, বুলেট প্রুফ হামলাকারিরা নিয়ে যায়। এ ঘটনায় এ.এস.আই আমিনুল ইসলাম বাদি হয়ে অজ্ঞাত ৪০-৫০ জন ও ১৪ জনকে এজাহারভূক্ত আসামি করে শ্রীবরদী থানায় মামলা করেছে। ওই ঘটনায় নিজ মামদামারি গ্রামের মৃত মোহাম্মদ আলীর ছেলে রফিকুল ইসলাম (৩২) কে আটক করা হয়।

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।