সেবা ডেস্ক: জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০১৪-১৫ শিক্ষাবর্ষে ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স ১ম বর্ষ পরীক্ষার ফরম পূরণ আগামী ১৫ মে থেকে শুরু হয়ে ৬ জুন পর্যন্ত চলবে।
বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বৃহস্পতিবার (১২ মে) বিকেলে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, পরীক্ষা সংক্রান্ত বিজ্ঞপ্তি, আবেদন ফরম, বিষয় কোডসহ যাবতীয় তথ্যাদি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.nu.edu.bdঅথবাwww.nubd.info)-এ পাওয়া যাবে।