পঞ্চম ধাপের ইউপি নির্বাচনে সারা দেশে যা যা হলো(বিশদ বিবরন)

Seba Hot News
সেবা ডেস্ক: 
মাছুম বিল্লাহ, আরিফুর রহমান ও শরিফুর রহমান ঝোকন : ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের পঞ্চম দফায় ৭১৭ ইউপিতে ভোট গ্রহণের পাশাপাশি চলছে বিভিন্ন স্থানে সংঘর্ষ-সহিংসতাও । নির্বাচন কমিশনের ‘কঠোর’ অবস্থানের মধ্যেও শনিবার সকালে ভোট গ্রহণের সঙ্গে সঙ্গে শুরু হয়েছে ব্যালট ছিনতাই, জালভোট ও ব্যাপক অনিয়ম।
জামালপুরে আওয়ামী লীগ ও বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ ও গুলিতে তিনজন নিহত, নোয়াখাখীর বেগমগঞ্জের রায়গঞ্জে একজন ও চট্টগ্রামের ইছাপুরে সংঘর্ষে একজন নিহত হয়েছে।
কেন্দ্র দখল করে নৌকায় সিলমারা,ব্যালট ছিনতাইসহ নানা অভিযোগে কুমিল্লা, বরিশাল, নাটোর, গাইবান্ধা, পাবনা এবং ব্রহ্মণবাড়িয়ার ১২ বিএনপি, মুন্সীগঞ্জে আওয়ামী লীগ প্রার্থী ও ১ স্বতন্ত্র প্রার্থী ভোট বর্জন করেছে।
নোয়াখালী, চট্টগ্রাম, জামালপুর, লক্ষ্মীপুর, ব্রাহ্মণবাড়িয়া, গাইবান্ধা, কুমিল্লা ও বরিশালের ১৪ টি কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত। চট্টগ্রাম, জামালপুর, লক্ষ্মীপুর ও কুমিল্লায় গুলিবিদ্ধ আহত হয়েছে ১৫ জন।
জামালপুরের দেওয়ানগঞ্জে সংঘর্ষ,গুলিতে নিহত ৩
পঞ্চম দফায় ইউপি নির্বাচনে ভোটগ্রহণের সময় জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় ভোটকেন্দ্র দখলের চেষ্টাকে কেন্দ্র করে আ.লীগ ও বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ চলাকালে গুলিবিদ্ধ হয়ে তিনজন নিহত হয়েছেন।
শনিবার সকালে উপজেলার বাহাদুরাবাদ ইউনিয়নের খুঁটিরচর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম পরিচয় জানা যায়নি।


দেওয়ানগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) আবদুল হান্নান জানান, সকালে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থীর সমর্থকরা কেন্দ্র দখল করতে চাইলে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীর সমর্থকরা তাতে বাধা দেন। এতে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। সংঘর্ষ চলাকালে কোনো এক পক্ষের গুলিতে দু’জনের মৃত্যু হয়। পরে আহত একজনের মৃত্যু হয়। এসময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শটগানের বেশ কয়েক রাউন্ড গুলি ছোড়ে পুলিশ।
নোয়াখালীতে দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার রাজগঞ্জ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সহিংসতায় সৈয়দ আহমেদ (৬৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ছাড়া সহিংসহায় শিশুসহ দুইজন আহত হয়েছে। তাদেরকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল ১০টার দিকে নির্বাচন চলাকালে উপজেলার রাজগঞ্জ দাখিল মাদ্রাসা কেন্দ্রে ঢুকে একদল যুবক ব্যালট পেপার ও ব্যালট সিল ছিনতাই করতে থাকে। এতে অপরপক্ষের লোকজন বাধা দেয়। এ সময় সেখানে কর্তব্যরত প্রিসাইডিং অফিসার নাসির আহমেদ বিষয়টি আইনশৃক্সখলা রক্ষাকারী বাহিনীকে জানালে কিছুক্ষণের মধ্যেই র‍্যাব ও পুলিশ ঘটনাস্থলে আসে। এরপরই কেন্দ্রের বাইরে র‍্যাব ও পুলিশের ধাওয়ায় লোকজন পালাতে থাকে। একপর্যায়ে সৈয়দ আহমেদ দৌড়াতে গিয়ে রাস্তায় পড়ে মাথায় আঘাতপ্রাপ্ত হন। তাকে নোয়াখালী জেনারেল হাসপাতালে নেওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে, এ ঘটনার সময় আইনশৃক্সখলা রক্ষাকারী বাহিনীর লাঠিচার্জে শিশু রাসেল ও আলমগীর (৪৫) নামে দুজন আহত হন। তাদেরকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। উদ্ভুত পরিস্থিতিতে ওই কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত করা হয়।
চট্টগ্রামে ইছানগরে সহিংসতায় নিহত ১
চট্টগ্রামের ইছানগরে নির্বাচনী সহিংসতায় একজন নিহত হয়েছে। শনিবার দুপুরের দিকে এক ঘটনা ঘটে।
এ ছাড়াও এখনো বিভিন্ন জায়গায় সহিংসতা ও সংঘর্ষ চলছে বলে আমাদের প্রতিনিধিরা জানিয়েছে।
নোয়াখালীর সেনবাগে ভোট শুরুর আগেই ব্যালট ছিনিয়ে নেয়ার অভিযোগে একটি কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত করা হয়েছে। সেনবাগ উপজেলার কালারায় চাঁদ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে শনিবার সকাল সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে।
নির্বাচন কর্মকর্তারা বলেন, ভোট শুরুর আধঘণ্টা আগে কয়েকজন যুবক কেন্দ্রের সাতশ ব্যালট ছিনিয়ে নিয়ে গেছে। তাই এ কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত করা হয়েছে। কারা এ ঘটনা ঘটিয়েছে তাৎক্ষণিকভাবে তা তিনি নিশ্চিত করতে পারেননি। জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে জানানো হয়েছে।



পঞ্চম ধাপে নোয়াখালীর বেগমগঞ্জ ও সেনবাগ উপজেলার ২৫টি ইউনিয়নে ভোট গ্রহণ চলছে।
কুমিল্লার সাতনীতে একটি কেন্দ্রে দু-পক্ষের সংঘর্ষ, গুলিবিদ্ধ ৫ এবং ৫০ জন আহত হয়েছে। সকাল পৌনে ৯ টার দিকে এ ঘটনা ঘটে।
অনিয়মের অভিযোগে রাজবাড়ীর মৃগী ইউনিয়নের বহুমুখী উচ্চ বিদ্যালয় কেন্দ্রের প্রিজাইডিং অফিসার প্রত্যাহার।
লক্ষ্মীপুরে হাজিরপাড়া উচ্চবিদ্যালয় ভোট কেন্দ্রে জাল ভোট দেয়ার অভিযোগে ১০ জন আটক।
ফেনীর দাগনভূইয়ার লক্ষণপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের বাইরে ব্যাপক ককটেল বিস্ফোরণ। ভোটারদের ভোট কেন্দ্রে আসতে বাধা প্রদান।
বোয়ালখালীতে ৩ ভোটার গুলিবিদ্ধ
আওয়ামী লীগ দলীয় প্রার্থীর লোকজনের গুলিতে চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার সারোয়াতলী ইউনিয়নে ৩নং ওয়ার্ডে ৩ ভোটার গুলিবিদ্ধ হয়েছেন।
আজ শনিবার সকাল সোয়া ৯টার দিকে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধরা হলেন- নুরুল আক্তার(৫৪), মো. ইউসুফ মিয়া (৫৫), রশিদ আহম্মেদ( ৮৩) একই উপজেলার চরণদি ইউনিয়নের গাটিয়ালপাড়ায় ব্যালট বাক্স ছিনতাইয়ের অভিযোগে ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে।
লক্ষীপুরে জালভোট দেয়ার সময় আটক ১১
লক্ষ্মীপুর সদর উপজেলার ১২ ইউপি নির্বাচনে ভোটগ্রহণ শুরুর এক ঘণ্টার মধ্য জালভোট দেয়ার অভিযোগে ১১ জনকে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত।
আজ শনিবার সকাল পৌনে ৯টার দিকে সদর উপজেলার দিঘুলী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে জালভোট দেয়ার দায়ে আনোয়ার হোসেন নামে এক যুবককে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত। পরে ওই যুবককে ৬ মাসের কারাদ- দিয়েছে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট রায়পুর উপজেলা ভূমি কর্মকর্তা শামীম হোসেন।

অপরদিকে, হাজিরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে জালভোট দেয়ার অভিযোগে ১০ যুবককে আটক করে ৫ হাজার টাকা করে অর্থদ- দিয়েছে সদর উপজেলা ভূমি কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সমর কান্তি বসর। সকালে বিভিন্ন ভোটকেন্দ্রে ভোটারদের উপস্থিতি ছিল তুলনামূলকভাবে কম। তবে বেলা বাড়ার সাথে সাথে ভোটার উপস্থিতি বাড়বে বলে আশা করছেন নির্বাচন সংশ্লিষ্টরা।
ভোটের সরঞ্জাম ছিনতাই, সংঘর্ষে আহত ৫
জামালপুরের সরিষাবাড়ী উপজেলার সাতওয়া ইউনিয়নের শিশুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সংরক্ষিত নারী আসনে আওয়ামী লীগের দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে পাঁচজন আহত হয়েছে। এ সময় কেন্দ্র থেকে ভোটের সব সরঞ্জাম ছিনিয়ে নিয়ে গেছে দুর্বৃত্তরা। ওই কেন্দ্রে ভোট বন্ধ রয়েছে।
আজ শনিবার সকাল সাড়ে আটটার দিকে এ ঘটনা ঘটে। সকাল সাড়ে ১০টার দিকে এই প্রতিবেদন লেখা পর্যন্ত ভোট গ্রহণ বন্ধ ছিল।
আহত পাঁচজনের নাম জানা যায়নি। তাঁদের সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, সংরক্ষিত নারী আসনের আওয়ামী লীগ প্রার্থী সাইফুন্নাহারের সমর্থকেরা ব্যালট পেপারে সিল মারে। এ সময় সংরক্ষিত আসনের আওয়ামী লীগের আরেক প্রার্থী কোহিনুর বেগমের সমর্থকেরা বাধা দেয়। এতে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এর মধ্যেই কয়েকজন ব্যালট পেপার, ব্যালট বাক্সসহ নির্বাচনের সব সরঞ্জাম ছিনিয়ে নিয়ে যায়। সংঘর্ষে পাঁচজন আহত হয়।
প্রিসাইডিং কর্মকর্তা শাহেদ আলী বলেন, ভোটের কোনো সরঞ্জাম কেন্দ্রে নেই। তাই এখন ভোট গ্রহণ সম্ভব নয়।
ঘটনাস্থলে দায়িত্বরত পুলিশের উপপরিদর্শক (এসআই) আবুল কাশেমের ভাষ্য, পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। পুলিশ ২৭টি রাবার বুলেট ছুড়েছে।
ব্রাহ্মণবাড়িয়ায় কেন্দ্রের বাইরে বিস্ফোরণ, ভাঙচুর
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সাদেকপুর ইউনিয়নে বিরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের বাইরে কয়েকটি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ সময় ভোটাররা ভয়ে ছোটাছুটি শুরু করেন। আশপাশের কয়েকটি বাড়িতেও ভাঙচুর চলে।
আজ শনিবার সকাল সাড়ে নয়টার দিকে এ ঘটনা ঘটে।
কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা আশরাফুল আলম বলেন, জাল ভোট দেওয়াকে কেন্দ্র করে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ভোট গ্রহণ সাময়িক বন্ধ রয়েছে। ১৫ থেকে ২০ মিনিটের মধ্যে আবার শুরু হবে।
ব্যালটে সিল মারার দায়ে সহকারী প্রিজাইডিং অফিসারের কারাদ-
সিরাজগঞ্জে খুকনী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ব্যালট বাক্স ভাংচুর, ভোটগ্রহণ স্থগিত। সিরাজগঞ্জের শুভগাছায় ব্যালট পেপারে সিল মারার দায়ে সহকারী প্রিজাইডিং অফিসারকে ৬ মাসের কারাদন্ড।
ভোট স্থগিত
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কামারদহ ইউনিয়নের তারদহ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সকাল সাড়ে ১০টার দিকে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী শরিফুল ইসলামের সমর্থকেরা ব্যালট ছিনতাই করে নৌকা মার্কায় ভোট দেওয়ার চেষ্টা করে বলে অভিযোগ ওঠে। এ কারণে সকাল সাড়ে ১০টার দিকে ওই কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত করা হয়। জেলা নির্বাচন কর্মকর্তা শাহীনূর ইসলাম প্রামাণিক এ তথ্য নিশ্চিত করেছেন।
জামালপুরের সরিষাবাড়ী উপজেলার সাতওয়া ইউনিয়নের দুটি কেন্দ্রে সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনায় পাঁচজন আহত হয়েছে। একটি কেন্দ্র থেকে ভোটের সব সরঞ্জাম ছিনিয়ে নিয়ে গেছে দুর্বৃত্তরা। ওই কেন্দ্রে ভোট স্থগিত ও আরেক কেন্দ্রে ভোট বন্ধ রয়েছে। এ ছাড়াও নোয়াখালী, চট্টগ্রাম, জামালপুর, লক্ষ্মীপুর, ব্রাহ্মণবাড়িয়া, গাইবান্ধা, কুমিল্লা ও বরিশালের ১৪ টি কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত করা হয়েছে।
ভোট বর্জন
নৌকায় প্রতীকে জোর করে সিল মারা, ব্যালটে ছিনতাইসহ নানা অনিয়মের নানা অভিযোগে কুমিল্লা, বরিশাল, নাটোর, গাইবান্ধা, পাবনা এবং ব্রহ্মণবাড়িয়ার ১২ বিএনপি, মুন্সীগঞ্জে আওয়ামী লীগ প্রার্থী ও ১ স্বতন্ত্র প্রার্থী ভোট বর্জন করেছে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান