সেবা ডেস্ক: আরিফুর রহমান: ২০১৪ সালে ডিসেম্বরের আগে থেকে ভারতে অবস্থান করা বাংলাদেশ ও পাকিস্তানের সংখ্যালঘুদের নাগরিকত্ব দেওয়া হবে বলে জানিয়েছেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। বিজিবি সরকারের ২য় বর্ষপূর্তী উপলক্ষ্যে রাষ্ট্রীয় টিভি দূরদর্শনে দেয়া বিশেষ সাক্ষাৎকারে এ কথা জানান রাজনাথ সিং। জানান নাগরিকত্ব দেওয়ার জন্য শিগগিরি পার্লামেন্টে বিল তোলা হবে। এছাড়া যেসব অন্য অনুপ্রবেশকারী আছে তাদেরও চিহ্নিত করার প্রক্রিয়া চলছে। রাজনাথের দাবি বিজিবি সরকারের দুই বছরে বাংলাদেশ থেকে আসামে অনুপ্রবেশ ৫২ ভাগ কমেছে। আসামের সাথে সীমান্তে বিশেষ নিরাপত্তার ব্যাপারে বাংলাদেশও সহায়তা করছে। ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং বলেন, বাংলাদেশ ও পাকিস্তানের যে কোন সংখ্যালঘু হোক সে হিন্দু, খ্রিস্টান অথবা বৌদ্ধ যারা ডিসেম্বর ২০১৪ সালের আগে ভারতে অনুপ্রবেশ করেছে তাদের নাগরিকত্ব দেওয়ার জন্য প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নেয়া হচ্ছে। সব ধরনের নাগরিক সুবিধা পাবেন তারা। বিবিসি বাংলা থেকে নেয়াভারতের নাগরিকত্ব পাচ্ছে বাংলাদেশ-পাকিস্তানি অনুপ্রবেশকারীরা (ভিডিও)
সেবা ডেস্ক: আরিফুর রহমান: ২০১৪ সালে ডিসেম্বরের আগে থেকে ভারতে অবস্থান করা বাংলাদেশ ও পাকিস্তানের সংখ্যালঘুদের নাগরিকত্ব দেওয়া হবে বলে জানিয়েছেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। বিজিবি সরকারের ২য় বর্ষপূর্তী উপলক্ষ্যে রাষ্ট্রীয় টিভি দূরদর্শনে দেয়া বিশেষ সাক্ষাৎকারে এ কথা জানান রাজনাথ সিং। জানান নাগরিকত্ব দেওয়ার জন্য শিগগিরি পার্লামেন্টে বিল তোলা হবে। এছাড়া যেসব অন্য অনুপ্রবেশকারী আছে তাদেরও চিহ্নিত করার প্রক্রিয়া চলছে। রাজনাথের দাবি বিজিবি সরকারের দুই বছরে বাংলাদেশ থেকে আসামে অনুপ্রবেশ ৫২ ভাগ কমেছে। আসামের সাথে সীমান্তে বিশেষ নিরাপত্তার ব্যাপারে বাংলাদেশও সহায়তা করছে। ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং বলেন, বাংলাদেশ ও পাকিস্তানের যে কোন সংখ্যালঘু হোক সে হিন্দু, খ্রিস্টান অথবা বৌদ্ধ যারা ডিসেম্বর ২০১৪ সালের আগে ভারতে অনুপ্রবেশ করেছে তাদের নাগরিকত্ব দেওয়ার জন্য প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নেয়া হচ্ছে। সব ধরনের নাগরিক সুবিধা পাবেন তারা। বিবিসি বাংলা থেকে নেয়া
ট্যাগস