তামিমের সামনে বড় ম্যাচের চ্যালেঞ্জ

Seba Hot News
সেবা ডেস্ক:  বৃহস্পতিবার ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে (ডিপিএল) মাঠে নামছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনী ও মোহামেডান। এই ম্যাচ ঘিরে যেমন দল দুটির সমর্থকদের মধ্যে কাজ করছে উত্তেজনা, তেমনি খেলোয়াড়দের মধ্যে উত্তেজনা কম না। আবাহনীর অধিনায়ক তামিম ইকবাল অনেকটা চ্যালেঞ্জ নিয়ে অপেক্ষায় আছেন এই ম্যাচে ভালোর করার ব্যাপারে।
মিরপুরে অনুশীলনের ফাঁকে এই ম্যাচ নিয়ে কথা বলেন জাতীয় দলের আইকন ক্রিকেটার তামিম। তিনি বলেন, ‘এটা অবশ্যই খেলোয়াড়দের জন্য সবচেয়ে বড় ম্যাচ, এই ফিলিংসটা আমাদের সবার মধ্যেই থাকে। আমরা কাল মোহামেডানকে ফেস করতে যাচ্ছি। আমি নিশ্চিত এই অবস্থা মোহামেডানের খেলোয়াড়দের মধ্যেও আছে যা আবাহনীর সাথে খেলা। ওই রেশটা থাকে আর দর্শকরাও খবর নিতে পছন্দ করেন আবাহনী মোহামেডান খেলায় কে জিতছে?’
‘এটা একটা চ্যালেঞ্জ। আর আমরা চেষ্টা করব এ চ্যালেঞ্জটা যতটুকু পজিটিভভাবে নিতে পারি। আমাদের আসলে টিম হিসেবে আমাদের আরও বেটার ক্রিকেট খেলতে হবে। পাঁচটা ম্যাচে দুইটা হেরেছি তিনটা জিতেছি কিন্তু আমরা জানি আমরা এখনো সেরা খেলতে পারিনি।’ যোগ করেন তামিম।
অন্য ম্যাচগুলোর তুলনায় দল থেকে এই ম্যাচটাকে কেমন দেখা হচ্ছে? জানতে চাইলে তামিম বলেন, ‘এটা আসলে ক্লাব অফিশিয়াল বলেন, মিডিয়া বলেন, অন্য যারা খেলা দেখতে আসেন তাদের তো এক্সট্রা একটা ইম্পর্টেন্স থাকে। ক্রিকেট হোক হকি হোক ফুটবল হোক সব সময় এটা থাকে। এ ম্যাচটা আসলে বলব যে ভালো ম্যাচ হবে কালকে। আবাহনী চাচ্ছে একটা ভালো পারফরম্যান্স করতে, মোহামেডান ভালো খেলে যাচ্ছে। আমি আশা করব এটা কাল ভালো একটা কন্টেস্ট হবে।’
এই ম্যাচের প্রস্তুতি সম্পর্কে তামিম বলেন, ‘প্রস্তুতি তো আমরা ভালোই নিয়েছি। আমার কাছে মনে হয় টিম হিসেবে আমাদের আরও অনেক ভালো খেলা উচিত। লাস্ট যে কয়টা ম্যাচ খেলেছি তাতে দুই তিনটা ম্যাচ জিতেছি। তবে আমার মনে হয় না আমরা বেস্ট ক্রিকেট খেলতে পেরেছি। এই টুর্নামেন্টে ভালো অবস্থানে থাকতে চ্যাম্পিয়ন রেসে থাকতে এর চেয়ে অনেক বেটার ক্রিকেট খেলতে হবে। কারণ আমি বিশ্বাস করি আমরা খুব একটা ভালো ক্রিকেট খেলছি না। মোহামেডান টুর্নামেন্টের অন্যতম সেরা দল। তাদের বিপক্ষে জিততে হলে অথবা প্রতিযোগিতা করতে হলে লাস্ট যেভাবে খেলেছি তার চেয়ে অনেক ভালো ক্রিকেট খেলতে হবে।’
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান