সেবা ডেস্ক: মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতের আমির মতিউর রহমান নিজামীর সঙ্গে দেখা করেছেন পরিবারের সদস্যরা।
কাশিমপুর কারাগারে শুক্রবার সকাল ১০টা ৫৫ মিনিটে প্রবেশ করেন তারা। পরিবারের সদস্যদের মধ্যে রয়েছেন- নিজামীর স্ত্রী সামছুন্নাহার নিজামী, দুই ছেলে ব্যারিস্টার নাদিফ মোমেন নিজামী ও ডা. নাঈমুর রহমান, পুত্রবধূ রায়য়ান ও ফালুয়া এবং মেয়ে মহসিনা ফাতেমা।
কাশিমপুর কারাগার পার্ট-২ এর জেলার নাশির আহমেদ দ্য রিপোর্ট টুয়েন্টিফোর ডটকমকে জানান, সকালে মতিউর রহমান নিজামীর পরিবারের ৬ সদস্য কাশিমপুর কারাগারে আসেন। পরে তারা আবেদন করলে সকাল ১১টার দিকে তাদের দেখা করার সুযোগ দেওয়া হয়।