ফলাফলে ১৮টি ইউপি’র মধ্যে আ’লীগ-৯ বিএনপি-৭ ও বিদ্রোহী-২ প্রার্থী বিজয়ী

G M Fatiul Hafiz Babu
ডাঃ জি এম ক্যাপ্টেন, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি ঃ ০৮.০৫.১৬

চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে কুড়িগ্রামের ৩ উপজেলার ১৮টি ইউনিয়নে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহন সম্পন্ন হয়েছে। জেলায় ১৮টি ইউনিয়নের ফলাফলে ৯টি আওয়ামীলীগ, ৭টি বিএনপি এবং ২টি চেয়ারম্যান পদে আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী বিজয়ী হয়েছেন।

কুড়িগ্রাম সদর উপজেলার ৮টি ইউনিয়নের মধ্যে ২টি আওয়ামীলীগ, ৬টিতে বিএনপি’র প্রার্থী বিজয়ী হয়েছে। বেলগাছা ইউনিয়নে মাহবুবুর রহমান (ধানের শীষ), কাঁঠালবাড়ী ইউপিতে আমান উদ্দিন মঞ্জু (নৌকা), মোগলবাসা ইউপিতে নুরজামাল বাবলু (ধানের শীষ), যাত্রাপুর ইউপিতে আইয়ুব আলী (ধানের শীষ), পাঁচগাছি ইউপিতে দেলওয়ার হোসেন (ধানের শীষ), ভোগডাঙ্গা ইউপিতে সাইদুর রহমান (ধানের শীষ), হোলখানা ইউপিতে ওমর ফারুক (ধানের শীষ) ও ঘোগাদহ ইউনিয়নে শাহ আলম (নৌকা) মার্কা নিয়ে বিজয়ী হয়েছে।

রাজারহাট উপজেলার ৭টি ইউনিয়নের মধ্যে ৬টি আওয়ামীলীগ এবং ১টিতে আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী বিজয়ী। এর মধ্যে নাজিমখান ইউনিয়নে আব্দুল মালেক নয়া পাটোয়ারী (নৌকা), রাজারহাট সদর ইউপিতে এনামুল হক  (নৌকা), বিদ্যানন্দ ইউপিতে তাইজুল ইসলাম (নৌকা), ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নে রবীন্দ্র নাথ কর্মকার (নৌকা), চাকিরপশার ইউপিতে জাহিদ সোহরাওয়ার্দী বাপ্পি (নৌকা), উমরমজিদ ইউপিতে মোহাম্মদ আলী (নৌকা) ও ছিনাই ইউনিয়নে আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী নুরুজ্জামান বুলু (চশমা মার্কা) নিয়ে বিজয়ী হয়েছে।

ফুলবাড়ী উপজেলার ৩টি ইউনিয়নের মধ্যে ১টি আওয়ামীলীগ, ১টি আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী এবং একটিতে বিএনপি’র প্রার্থী বিজয়ী হয়েছে। এরা হলেন শিমুলবাড়ী ইউপিতে এজাহার আলী (নৌকা), বড়ভিটা ইউপিতে আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী খয়বর আলী (মোটর সাইকেল) ও নাওডাঙ্গা ইউনিয়নে বিএনপি’র প্রার্থী মোসাব্বের আলী মুসা (ধানের শীষ) মার্কা নিয়ে বিজয়ী হয়েছেন।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান