ডাঃ জি এম ক্রাপ্টেন, কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ ০৮-০৫-২০১৬
॥ বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস পালন উপলক্ষে রেড ক্রিসেন্ট সোসাইটি কুড়িগ্রাম ইউনিট এর আয়োজন দিনব্যাপী নানা কর্মসূচী পালিত হয়।
গতকাল রোববার সকাল ৯টায় জাতীয় পতাকা ও রেড ক্রিসেন্ট সোসাইটি পতা উত্তোলন শেষে একটি বর্ণাঢ্য র্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দাদা মোড়স্থ রেড ক্রিসেন্ট কার্যালয়ে এসে আলোচনা সভায় মিলিত হয়। এ সময় বক্তব্য রাখেন সভার সভাপতি ও রেড ক্রিসেন্ট সোসাইটি কুড়িগ্রাম ইউনিট এর ভাইস চেয়ারম্যান আলহাজ্ব আমিনুল ইসলাম মঞ্জু মন্ডল, সেক্রেটারী আলহাজ্ব আখতার হোসেন চিনু, আরসি ওয়াই এর ইউসুফ আলমগীর, ইউএলও এবিএম বায়েজীদ, আজীবন সদস্য নন্দিত চক্রবর্তী, মো: মোসলেম উদ্দিন, কার্যনির্বাহী সদস্য শেখ বাবুল, সাঈদ হাসান লোবান, এ্যাড. শফিকুল ইসলাম সান্টু প্রমুখ। পরে বিকেলে মনোঙ্গ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে উপস্থাপক হিসেবে ছিলেন কুড়িগ্রাম ইউনিট’র যুব প্রধান শাওন।