‘দেশ রক্ষায় আরেকটি যুদ্ধের জন্য প্রস্তুত হতে হবে’

Seba Hot News
সেবা ডেস্ক:   জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, দেশ বিপদমুক্ত নয়। বিএনপি-জামায়াতের হাত থেকে দেশ ও সংবিধানকে রক্ষা করতে হলে আরেকটি যুদ্ধের জন্য প্রস্তুত হতে হবে।


রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে দলীয় কার্যালয়ে জাসদের কাউন্সিলের পর প্রথম জাতীয় কমিটির সভায় সভাপতির বক্তব্যে এ সব কথা বলেন তিনি।
ইনু বলেন, বিএনপি ও জামায়াত চক্র রাষ্ট ও সংবিধানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। দেশ ও সংবিধানকে তাদের ষড়যন্ত্র থেকে রক্ষা করতে হবে। ১৯৭৫ সালে বঙ্গবন্ধুর হত্যার মধ্য দিয়ে জিয়াউর রহমান-মোশতাক সরকার সামরিক শাসন জারি করে দেশকে পাকিস্তানি ভাবধারায় নিয়ে গেছে।
তিনি বলেন, ৯০ সালের বিজয় আমাদের হাতছাড়া হয়ে যায়। ৯০ সালের পর জামায়াতকে সঙ্গে নিয়ে বেগম জিয়া মাঠে নামেন। ২০০৮ সালের বিজয়ের মধ্যে দিয়ে সাম্প্রদায়িকা ও জঙ্গিবাদের বিরুদ্ধে লড়াই শুরু হয়। অপর দিকে বিএনপি ও জামায়াত রাষ্ট্র ও সংবিধানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে।
তথ্যমন্ত্রী আরো বলেন, আমরা সংবিধানের পক্ষে অপরদিকে খালেদা জিয়া সংবিধানের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন।
এ সময় অন্যান্যের মধ্যে আরো বক্তব্য রাখেন দলের কার্যকরী সভাপতি রবিউল আলম, উপদেষ্টা অধ্যাপক সৈয়দ আনোয়ার হোসেন ও ডা. মোয়াজ্জেম হোসেন, সাধারণ সম্পাদক শিরিন আখতার, সার্জেন্ট রফিকুল ইসলাম বীরপ্রতীক এবং দলের স্থায়ী কমিটির সদস্য মোশাররফ হোসেন।
ট্যাগস
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান