জাতীয় প্রেস ক্লাবে শুক্রবার স্বাধীনতা ফোরাম কেন্দ্রীয় সংসদ আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
ভারতের কাছে বর্তমান সরকার তাদের আত্মাকে বিক্রি করে দিয়েছে বলেও মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব।
রুহুল কবির রিজভী বলেন, সবাইকে বিভ্রান্ত করে সরকার দিনে দিনে দেশের সার্বভৌমত্ব দুর্বল করে ভারতকে ট্রানজিটের নামে করিডোর দিচ্ছে। আত্মাকে বিক্রি করে দিয়েছে তাদের নিকট।
তিনি বলেন, সরকার ভারতে ট্রানজিট দিচ্ছে, এটা ট্রানজিট নয় এটা করিডোর। মাত্র ১৮৮ টাকা সামান্য ফি দিয়ে এই সুবিধা দেওয়া হচ্ছে ভারতকে। আসলে এটা ফি না আসল ফি হচ্ছে ভোটারবিহীন সরকারকে সমর্থন ফি। তাই আজ দেশের মানুষ জানতে চায় কত দামে ভারতের কাছে দেশের স্বাধীনতা বিক্রি করে দিয়েছে তারা।
সরকার জনগণের আনুগত্যে নয় ভারতের আনুগত্যে ক্ষমতায় টিকে আছে বলেও মন্তব্য করেন বিএনপির এই নেতা।
বিএনপির যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরীর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা প্রসঙ্গে তিনি সরকারকে উদ্দেশ্য করে বলেন, ভারতে বসে তিনি সরকারের বিরুদ্ধে কোন ষড়যন্ত্র করেননি ইসরাইলী লিকুদ পাটির নেতা মেন্দিও পরিষ্কার করেছেন। আসলাম চৌধুরীর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলার নিন্দা জানাই।
আয়োজক সংগঠনের সভাপতি আবু নাসের মোহাম্মাদ রহমাতুল্লাহর সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. সুকোমল বড়ুয়া বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, খায়রুল কবির খান, গণশিক্ষা বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সানাউল্লা মিয়া, নির্বাহী কমিটির সদস্য খালেদা ইয়াসমিন, এলডিপির সিনিয়র যুগ্ম মহাসচিব শাহাদাত হোসেন সেলিম।