তিনি বলেন, মধ্যস্বত্বভোগীদের এবার কৃষকের কাছে ভিড়তে দেওয়া হবে না। কৃষকরা যাতে সরাসরি খাদ্য অধিদপ্তরের কর্মীদের কাছে ধান বিক্রিতে উদ্বুদ্ধ হয় সেজন্য মাইকিংয়ের ব্যবস্থা করা হবে।
এবার ৭ লাখ মেট্রিক টন ধান কেনার লক্ষ্য ধরা হয়েছে জানিয়ে খাদ্যমন্ত্রী বলেন, কার্ডধারী কৃষকদের কাছ থেকেই এসব ধান কেনা হবে এবং দাম দেওয়া হবে তাদের ব্যাংক অ্যাকাউন্টে।
এ সময় কামরুল ইসলাম বলেন, রাইস রিসার্চ ইন্সটিটিউটের পাশাপাশি দেশে গম ও ভুট্টা রিসার্চ ইনস্টিটিউটও করা হচ্ছে।
এ ছাড়াও দেশে এখন আর খাদ্য ঘাটতি নেই মন্তব্য করে তিনি বলেন, “এখন খাদ্য উৎপাদন বেড়েছে। খাদ্য ঘাটতি না থাকায় খাদ্য রপ্তানি হচ্ছে।”
খাদ্য মন্ত্রণালয়ের সচিব এ এম বদরুদ্দোজার সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (ফাও) প্রতিনিধি ডেভিড ডোলান, খাদ্য প্রতিমন্ত্রী নুরুজ্জামান আহমেদ, জাতীয় অধ্যাপক এম আর খান, বারডেমের পরিচালক অধ্যাপক নাজমুন নাহার উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ৯২০ টাকা মণ দরে গত ৫ মে থেকে ৩১ অগাস্ট পর্যন্ত সরকারিভাবে ধান কেনার ঘোষণা রয়েছে।