মুশফিকের জন্মদিনে আইসিসির শুভেচ্ছা

Seba Hot News
সেবা ডেস্ক:  বাংলাদেশ জাতীয় দলের টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিমের জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। আইসিসি তাদের ফেসবুকে পেজে সোমবার এই শুভেচ্ছাবার্তা লেখে। মুশফিক দেশের হয়ে সব ধরনের ক্রিকেটে সাত হাজার দুইশ ৭৩ রানের মালিক। এক সময় দেশের সব ফরম্যাটের অধিনায়কও ছিলেন। পরে মাশরাফিকে দায়িত্ব দিয়ে তাকে শুধু টেস্টের অধিনায়ক রাখা হয়।
খালেদ মাসুদ পাইলটের ক্যারিয়ারের শেষ দিকে জাতীয় দলে ঢোকেন তিনি। এরপর কখনোই তার জায়গা নিয়ে প্রশ্ন ওঠেনি। মাঝখানে কিছুদিন লিটন দাস দলে আসায় উইকেটরক্ষকের পজিশন নিয়ে নড়বড়ে অবস্থায় পড়েন। কিন্তু মুশফিক বারবার নিজের গ্রহণযোগ্যতা প্রমাণ করেছেন পরিশ্রম আর মেধা দিয়ে। বলা হয়ে থাকে বাংলাদেশ জাতীয় দলে তার মতো পরিশ্রমী খেলোয়াড় দ্বিতীয়জন নেই।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান