আলবার্টা কর্তৃপক্ষ জানিয়েছে ভয়াবহ এই দাবানল রাজ্যের প্রায় ২ হাজার স্কোয়ার কি.মি. পুড়িয়ে ফেলতে পারে এবং আগুন আরও বাড়তে পারে। উচ্চ তাপমাত্রা, শুষ্ক আবহাওয়া এবং তীব্র বাতাসের কারণে আগুন বন্ধ হওয়ার আপাতত কোনো সম্ভাবনা নেই।
আলবার্টার দাবানল প্রতিরোধ ম্যানেজার চ্যাড মরিসন আলজাজিরাকে জানান, এই বৃহৎ দাবানলের বিপক্ষে কয়েক মাস যুদ্ধ করাটাও অস্বাভাবিক নয়।
ধারণা করা হচ্ছে আগুন বর্তমানের চেয়ে আরও বেশি পরিমাণে বাড়তে পারে। এমনকি পার্শ্ববর্তী প্রদেশ সাসকাচোয়ানে ছড়িয়ে পড়তে পারে।
আলোর্টার প্রধানমন্ত্রী রাচেল নোটলি বলেন, ‘কোনোভাবেই আগুন নিয়ন্ত্রণে আসছে না।’
প্রায় এক সপ্তাহ আগে শুরু হওয়া ভয়াবহ এই দাবানলে এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। তবে কয়েক হাজার মানুষকে ঘর ছাড়তে হয়েছে।
