তুরস্কের প্রেসিডেন্ট রেসেপ তায়েপ এরদোয়ান যুদ্ধাপরাধের দায়ে নিজামীর ফাঁসিতে ইউরোপের নীরব ভূমিকার কঠোর সমালোচনা করেছেন।
আরব নিউজের খবরে বলা হয়, এরদোয়ান ইউরোপের ভূমিকাকে ‘ডাবল স্ট্যান্ডার্ড’ বলে অভিযোগ করেন।
ইস্তাম্বুলের এক টেলিভিশনকে তিনি বলেন, ‘যদি আপনারা (ইউরোপ) রাজনৈতিক হত্যাকাণ্ডের বিপক্ষে অবস্থান নিয়েই থাকেন, তবে কেন কয়েকদিন আগে শহীদ হওয়া মতিউর রহমান নিজামীর ব্যাপারে চুপ করে আছেন।’
অভিযোগ করে তিনি বলেন, ‘আপনারা কি ইউরোপ থেকে কোনো প্রতিবাদের খবর পেয়েছেন? তাদের এই আচরণকে কি ডাবল স্টেন্ডার্ড বলা যায় না?
১৯৭১ সালের মানবতাবিরোধী অপরাধের দায়ে ১০ মে মধ্যরাতে ঢাকা কেন্দ্রীয় কারাগারে তার ফাঁসি কার্যকর করা হয়।
নিজামীর ফাঁসি কার্যকরের পর তীব্র নিন্দা জানিয়ে একটি বিবৃতি প্রকাশ করে তুরস্ক।
আরব নিউজের খবরে বলা হয়, প্রতিবাদ হিসেবে বৃহস্পতিবার তুরস্ক বাংলাদেশ থেকে তাদের রাষ্ট্রদূতকে ফেরত নিয়ে গেছে।