ভারতের সাবেক ক্রিকেটারের মৃত্যুবরণ

Seba Hot News
ভারতের সাবেক ক্রিকেটারের মৃত্যুবরণসেবা ডেস্ক: 
 ভারতের সাবেক ক্রিকেটার দিপক সুধা ৮৭ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন। ভারতের হয়ে একমাত্র তিনিই নিজের অভিষেক টেস্ট ম্যাচে সেঞ্চুরি করেন।
আহমেদাবাদে নিজের বাসভবনে শেষ নিশ্বাস ত্যাগ করেন সুধা। গত ফেব্রুয়ারি থেকেই তিনি ক্যান্সারে ভুগছিলেন। ভারতের সবচেয়ে প্রবীণতম ক্রিকেটারদের মধ্যে তিনি একজন ছিলেন।
সুধা একজন বাঁহাতি আক্রমণাত্বক ব্যাটসম্যান হিসেবেই পরিচিত ছিলেন। পাশাপাশি তিনি একজন বাঁহাতি পেসারও ছিলেন। ১৯৫২ সালে পাকিস্তানের বিপক্ষে কলকাতার ইডেন গার্ডেনসে ২৫তম টেস্ট ক্রিকেটার হিসেবে অভিষেক হয় তার। প্রথম টেস্টেই তিনি দেখা পান সেঞ্চুরির।
ক্যারিয়ারে দুর্দান্ত শুরুর পরও বেশিদিন খেলতে পারেননি সুধা। জাতীয় দলের হয়ে এরপর মাত্র দুটি টেস্টে তাকে খেলতে দেখা যায়। ১৯৫৩ সালে ওয়েস্ট ইন্ডিজ সফরে সেই টেস্ট ম্যাচ দু’টি খেলেন তিনি।
তবে ঘরোয়া ক্রিকেটে সুধা বেশ দীর্ঘসময়ই খেলে গেছেন। গুজরাট এবং বারোডার হয়ে রঞ্জি ট্রফিতে খেলেছেন। ১৯৫৭-৫৮ মৌসুমে শিরোপাও অর্জন করেন তিনি।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান