মালিতে রবিবার ঘূর্ণিঝড়ে বাংলাদেশের দুই পুলিশ সদস্য নিহত হয়েছেন। নিহতরা হলেন- মো. ছামিদুল ইসলাম ও মোতাহার হোসেন।
এ সময় আরো পাঁচ বাংলাদেশি পুলিশ সদস্য আহত হয়েছেন বলে সোমবার জানিয়েছেন পুলিশ সদর দফতরের জনসংযোগ কর্মকর্তা এ কে এম কামরুল আহসান।
তিনি জানান, তারা বাংলাদেশ পুলিশ থেকে শান্তি রক্ষা মিশনে কর্মরত ছিলেন। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।