সেবা ডেস্ক: দেশের চলমান পরিস্থিতি তুলে ধরতে সংবাদ সম্মেলনে আহ্বান করেছে বিএনপি। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে বুধবার সকাল সাড়ে ১০টায় এ সংবাদ সম্মেলন শুরু হবে।
দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংবাদ সম্মেলনে বক্তব্য রাখবেন। মঙ্গলবার সন্ধ্যায় দ্য রিপোর্ট টুয়েন্টি ফোর ডটকমকে এ তথ্য নিশ্চিত করেছেন চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান।
সোমবার রাতে অনুষ্ঠিত দলের স্থায়ী কমিটির বৈঠকে আলোচনার বিষয়বস্ত সম্পর্কে সংবাদ সম্মেলনে জানোনা হবে বলে জানা গেছে।