এবার সেঞ্চুরি রিয়াদের

Seba Hot News
সেবা ডেস্ক:  ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের (ডিপিএল) পঞ্চম রাউন্ডের শেষ দিনে এসে সেঞ্চুরি পেয়েছেন জাতীয় দলের আইকন ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদ। সাভারের বিকেএসপিতে ক্রিকেট কোচিং স্কুলের (সিসিএস) বিপক্ষে এই সেঞ্চুরি পেয়েছেন তিনি। ডিপিএলের এ আসরে অংশ নেওয়া আইকন ক্রিকেটারদের মধ্যে রিয়াদ তৃতীয় কোনো ক্রিকেটার হিসেবে পেলেন সেঞ্চুরি। এর আগে আসরে আইকনদের মধ্যে প্রথম সেঞ্চুরি পেয়েছিলেন মোহামেডানের মুশফিকুর রহিম (১০৪), আর দ্বিতীয় সেঞ্চুরিটি পেয়েছিলেন প্রাইম ব্যাংকের সাব্বির রহমান (১০০)।
মঙ্গলবার নিজের ২০০তম ম্যাচ খেলেন জাতীয় দলের অভিজ্ঞ অলরাউন্ডার মাহমুদউল্লাহ। এদিন সিসিএসের বিপক্ষে ১৩০ রানের সংগ্রহটি তার লিস্ট ‘এ’ ক্যারিয়ারে সর্বোচ্চ সংগ্রহ। দুর্দান্ত এই ইনিংস খেলতে তিনি বল খরচ করেছেন ১৩৯টি। ইনিংসটি সাজিয়েছেন তিনি ৮টি চার ও ৫টি ঝক্কার সাহায্যে। লিস্ট ‘এ’-তে এটি তার পঞ্চম সেঞ্চুরি। এর আগে ঘরোয়া এই আসরে তার সর্বোচ্চ সংগ্রহ ছিল ১২৮ রান। যেটি তিনি করেছিলেন ২০১৩ সালে মোহামেডানের বিপক্ষে। আর সেবার তিনি খেলেছিলেন গাজী ট্যাংকের হয়ে।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান