সেবা ডেস্ক:
জামালপুরের বকশীগঞ্জ উপজেলার পুরান বাট্টাজোড় গ্রামে ৪০ ফিট ব্রিজের নির্মাণ কাজের পরিদর্শন করা হয়েছে।
গতকাল সোমবার এর পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার সুব্রত পাল।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মেহেদী হাসান টিটু জানান, দীর্ঘদিন ধরে পুরান বাট্টাজোড় গ্রামের শ্যামল ছায়া বিদ্যালয়ের পাশে সড়কে একটি ব্রিজের অভাবে স'ানীয় কয়েক হাজার মানুষকে বর্ষার সময় দুর্ভোগ পোহাতে হয়।
স'ানীয় জনসাধারণের দুর্ভোগের কথা চিন্তা করেই এই এলাকার কৃতি সন্তান ও সংসদ সদস্য আবুল কালাম আজাদের ঐকান্তিক প্রচেষ্টায় এই রাস্তায় একটি ব্রিজ নির্মাণের জন্য ৩০ লক্ষ ৯০ হাজার টাকা বরাদ্দ হয়।
সম্প্রতি ত্রাণ ও দুর্যোগ ব্যবস'াপনা মন্ত্রণালয়ের দুর্যোগ ব্যবস'াপনা অধিদপ্তরের অর্থায়নে পুরান বাট্টাজোড় গ্রামের হেলালের বাড়ি হতে শ্যামল ছায়া বিদ্যালয়ের রাস্তায় ৪০ ফিট দৈর্ঘ্য একটি ব্রিজের নির্মাণ কাজ শুরু হয়।
সোমবার দুপুরে বকশীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুব্রত পাল নির্মাণ কাজের সরেজমিনে পরিদর্শন করেন।
এসময় তিনি নির্মাণ কাজের দ্রুত শেষ করতে সংশ্লিষ্টকে নির্দেশ দেন।
পরিদর্শন কালে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মেহেদী হাসান টিটু প্রমুখ উপসি'ত ছিলেন।
