সেবা ডেস্ক:
জামালপুরের বকশীগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাতা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৫ তম শাহাদাৎ বার্ষিকী সোমবার পালিত হয়েছে।
এ উপলক্ষে উপজেলা বিএনপির কার্যালয়ে দলীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন, নেতা কর্মীদের কালো ব্যাচ ধারণ, দুপুরে মিলাদ মাহফিল ও কাঙালি ভোজের আয়োজন করা হয়।
বিকালে দলীয় কার্যালয়ে আলোচনা সভায় উপজেলা বিএনপির সভাপতি আবদুর রউফ তালুকদারের সভাপতিত্বে এসময় বক্তৃতা করেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আবদুল হালিম মন্ডল, সহ-সভাপতি ফকরুজ্জামান মতিন,
সহ-সভাপতি আবদুল হামিদ, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক জাহিদুল ইসলাম প্রিন্স,
সহ সাংগঠনিক সম্পাদক রঞ্জু মাস্টার , মেরুর চর ইউনিয়ন বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম পুলক, বকশীগঞ্জ ইউনিয়ন বিএনপির সভাপতি আবদুল মোতালেব,
নিলক্ষিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মমতাজ উদ্দিন,সাধুরপাড়া বিএনপির সভাপতি আনছার , উপজেলা কৃষক দলের সভাপতি আবদুল ওয়াহাব, সাধারণ সম্পাদক ওবাইদুল হক, ছাত্র বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম তালুকদার শাকিল প্রমুখ।
এতে উপজেলা বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ, বিভিন্ন ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ ও অংগ সংগঠনের নেতৃবৃন্দ উপসি'ত ছিলেন।
