সেবা ডেস্ক: জামালপুরের বকশীগঞ্জে দরপত্র জমা প্রদানে বাধা দেয়ায় জীবন মিয়া নামে এক যুবলীগ নেতাকে আটকের পর ভ্রাম্যমাণ আদালতে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালতের বকশীগঞ্জ ইউএনও ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুব্রত পাল এ দন্ডাদেশ প্রদান করেন।
জীবন মিয়া জামালপুর পৌর যুবলীগের ২ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক ও দেওয়ানপাড়া এলাকার মুক্তিযোদ্ধা মোখলেসুর রহমানের ছেলে।
বকশীগঞ্জ ইউএনও অপিস সূত্রে জানা গেছে, জামালপুর জেলা পরিষদ বকশীগঞ্জ উপজেলার লাউচাপড়া বিনোদন কেন্দ্রটি ইজারা প্রদানের জন্য টেন্ডার আহবান করে।
টেন্ডার আহবানের পর সোমবার সাড়ে ১১ টার দিকে শেরপুরের শ্রীবরদী উপজেলার নাহিদ এন্টার প্রাইজের পরিচালক আবদুল্লাহ তারেক রানা বকশীগঞ্জ ইউএনও অফিসে দরপত্র জমা দিতে আসে।
আবদুল্লাহ রানা ইউএনও অফিসে টেন্ডার বাক্সে দরপত্র জমা দিতে গেলে যুবলীগ নেতা জীবন মিয়া তাকে বাধা দিয়ে দরপত্রটি ছিনিয়ে নেয়ার চেষ্টা করে।
এসময় রানা চিৎকার দিলে ইউএনও সুব্রত পাল ও অন্যান্যরা তাকে আটক করে। সবার চোখকে ফাঁকি দিয়ে ইউএনও অফিসের বারান্দা থেকে (১ম তলা ) লাফ দিয়ে পালানোর চেষ্টা করলে মারাত্মক আহত হয় যুবলীগ নেতা জীবন মিয়া।
আহতবস'ায় বকশীগঞ্জ স্বাস'্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য তাকে ভর্তি করা হয়। বিকাল সাড়ে তিনটায় বকশীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুব্রত পাল ভ্রাম্যমাণ আদালত বসিয়ে যুবলীগ নেতা জীবনকে ১৫ হাজার টাকা জরিমানা করেন।